|
বুমেরাং টিজারে ঝড় তুললো জিৎ
নতুন সময় ডেস্ক
|
![]() বুমেরাং টিজারে ঝড় তুললো জিৎ এবার ঈদে নতুন চমক নিয়ে হাজির হলেন টালিউড সুপারস্টার জিৎ । সৌভিক কুন্ডু পরিচালিত বহু প্রতিক্ষিত সাই-ফাই কমেডি ছবি বুমেরাং-র প্রথম লুক প্রকাশ্যে এসেছে। উড়ন্ত সুপার বাইকে চড়েছেন জিৎ। পোস্টারের নেপথ্যে রয়েছে কলকাতা শহর। বুমেরাং-এ দেখা যাবে দেব চন্দ্রিমা সিংহ রায়কে। যদিও টেলি নায়িকার বিপরীতে জিত নয় , থাকবেন সত্যম রায়চৌধুরী। জিৎকে নিয়ে দর্শকদের মনে সবসময়ই উত্তেজনা থাকে তুঙ্গে। একের পর এক তার সুপার হিট ছবি দর্শকদের উপহার দিয়ে আসছেন এই অভিনেতা। টালিপাড়ার নতুন জুটি জিৎ ও রুক্মিণী মৈত্রকে নিয়ে গত বছর ধরেই ভক্তদের মনে চলছিলো জল্পনা কল্পনা। এই জুটিকে প্রথম পর্দায় দেখা যাবে একসঙ্গে । কেমন হতে চলেছে এ জুটি তা নিয়ে ভক্তদের মাঝে কৌতহল রয়েছে শুরু থেকেই। পাশাপাশি পরিচালক শৌভিক কুণ্ডু তাঁর এই সাইফাই কমেডি জ্যঁরের ছবিকে নিয়ে বেশ উৎসাহী। এক অন্য ধাঁচে গড়া এই ছবির চিত্রনাট্য। ছবির কাজ শেষ হয়েছে আগেই। ৭ জুন প্রেক্ষাগৃহে আসতে চলেছে জিৎ-রুক্মিনীর এই ছবি। জিৎ রুক্মিণী ছাড়াও এই ছবিতে অন্যান্য ভূমিকায় অভিনয় করছেন সৌরভ দাস, দেবচন্দ্রিমা সিংহ রায়, খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্তসহ আরও অনেকে। এখন ছবির টিজ়ার থেকে ট্রেলারের অপেক্ষা। জিতের সুপার হিট মুভি গুলোর মধ্যে রয়েছে দুই পৃথিবী, শেষ থেকে শুরু, বস, দিও্যানা, ১০০% লাভ, পার্টনার, জোশ, মানুষ, অসুর, বাঘ বন্দি খেলা, বস ২, অভিমান সহ আরও অনেক সিনেমা উপহার দিয়েছে দর্শকদের। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
