|
কাজ দেয়ার নামে উঠতি অভিনেত্রীকে ধর্ষণ, অশ্লীল ভিডিও করে ব্ল্যাকমেইল
নতুন সময় ডেস্ক
|
![]() কাজ দেয়ার নামে উঠতি অভিনেত্রীকে ধর্ষণ, অশ্লীল ভিডিও করে ব্ল্যাকমেইল ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের লখনউয়ে। শহরের এক বিনোদন ও প্রযোজনা সংস্থার চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ করে ভুক্তভোগী নারী জানান, গত বছর অভিযুক্ত তার সঙ্গে দেখা করে বলেন, তার কাছে ৩-৪টি মিউজিক অ্যালবাম এবং সিনেমার অফার আছে। পরে ২০২৩ সালের ৯ মে তিনি আমাকে নিয়ে মুম্বাইয়ে একটি হোটেলে ওঠেন। ভারতীয় গণমাধ্যম বলছে ওই নারী অভিযোগ করেছেন, অভিযুক্তরা তাকে ঘুমের ওষুধ মেশানো পানীয় খেতে বাধ্য করেন এবং ধর্ষণ করেন। পরে অশ্লীল ভিডিও ধারণ ও বিভিন্ন অশ্লীল ছবি তুলেন। এইসব ভিডিও এবং ছবি দিয়ে তাকে ব্ল্যাকমেইল করে পরবর্তীতে হায়দ্রাবাদ, গুয়াহাটিসহ আরও অনেক শহরে নিয়ে তাকে ধর্ষণ করতে থাকে। এ সময় বেশ কিছু ব্যবসায়ীর সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্যও তাকে চাপ দিয়েছিলেন বলে অভিযোগ করেন এই উঠতি অভিনেত্রী। প্রতিবাদ করলে তার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে দেয়া এবং তার পরিবারের সদস্যদের হত্যারও হুমকি দেয় অভিযুক্তরা। এ বিষয়ে নাজিরাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৌশলেন্দ্র প্রতাপ সিং বলেন, ওই নারীর অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার ০২ এপ্রিল, আইপিসির প্রাসঙ্গিক ধারায় অভিযুক্ত এবং তার চার সহযোগীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার তদন্ত শুরু হয়েছে, প্রমাণ এবং অন্যান্য প্রয়োজনীয় বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
