|
বাগেরহাটে ১৫ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাগেরহাটে ১৫ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক শনিবার ৬ এপ্রিল, সকালে মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের কাপালীরমঠ গ্রামের বিল্লাল হকের রান্নাঘর থেকে দুটি বস্তাসহ ওই নারীকে আটক করা হয়। দুটি বস্তায় ১৫টি প্যাকেটে ১৫ কেজি গাঁজা ছিল। আটক ফাতেমা খাতুন ওই গ্রামের বেল্লাল হকের স্ত্রী। বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় বলেন, আটকের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। আটক স্বামী বিল্লাল হকও ব্যবসার সঙ্গে জড়িত। তাকে আটকেও অভিযান চলছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
