ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
বৃহত্তর রাজানগরের সাবেক চেয়ারম্যান এম আবুল কালাম তালুকদারের ১০ম মৃত্যুবার্ষিকী আজ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 6 April, 2024, 5:05 PM

বৃহত্তর রাজানগরের সাবেক চেয়ারম্যান এম আবুল কালাম তালুকদারের ১০ম মৃত্যুবার্ষিকী আজ

বৃহত্তর রাজানগরের সাবেক চেয়ারম্যান এম আবুল কালাম তালুকদারের ১০ম মৃত্যুবার্ষিকী আজ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার কৃতি সন্তান বৃহত্তর রাজানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গুণী ব্যক্তি এম আবুল কালাম তালুকদারের দশম মৃত্যুবার্ষিকী আজ (শনিবার)।

গত ২০১৪ সালের ৬ এপ্রিল এদিনে এম আবুল কালাম তালুকদার দুনিয়ার মায়া ত্যাগ করে পরলোকগমন করেন। তিনি রাজানগর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আবুল চেয়ারম্যানের বাড়ির রশিদ আহমদ তালুকদারের ছেলে। এম আবুল কালাম তালুকদার ৬৩বছর বয়সে পরলোকগমন করেন। তার দুই ছেলে ও দুই মেয়ে রাখে যান।  তিনি বৃহত্তর রাজানগর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।

 এছাড়াও তিনি রাজানগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, ইউনিয়ন গাউসিয়া কমিটির সভাপতি, মাদ্রাসা-এ তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া ফাজিল এর পরিচালনা কমিটির সদস্য, হযরত মাওলানা সাদেক শাহ(রহ:) মাজার ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, রাণীরহাট আল-আমিন হামেদিয়া ফাজিল মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদকসহ রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। তিনি এদিক থেকে বহুগুণে গুণান্বিত ও জন দরদী একজন মানবিক ব্যক্তি ছিলেন।

এম আবুল কালাম তালুকদারের ছোট সন্তান এম হোছাইন তালুকদার বলেন, আমার শ্রদ্ধেয় প্রিয় বৃহত্তর রাজানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম আবুল কালাম তালুকদার আজকের এই দিয়ে আমাদের ছেড়ে চলে পরপারে পাড়ি দিয়েছেন।  আজ দেখতে দেখতে ১০টা বছর হতে গেল। আমি সর্বস্তরের জনসাধারণের কাছে আমার শ্রদ্ধেয় পিতার জন্য দোয়া চাই যেন উনাকে আল্লাহ তায়ালা জান্নাতুল ফেরদৌসে দাখিল করেন। আমিন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status