ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩
বিশিষ্ট ব্যবসায়ী সোলাইমান মক্কা'র উদ্যোগে ইফতার মাহফিল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 5 April, 2024, 11:39 PM

বিশিষ্ট ব্যবসায়ী সোলাইমান মক্কা'র উদ্যোগে ইফতার মাহফিল

বিশিষ্ট ব্যবসায়ী সোলাইমান মক্কা'র উদ্যোগে ইফতার মাহফিল

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের কৃতি সন্তান ইউনিয়ন আ.লীগের সদস্য বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব মুহাম্মদ সোলাইমান মক্কা'র ব্যক্তিগত উদ্যোগে ও বাংলাদেশ আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পররাষ্ট্র মন্ত্রী ড.হাছান মাহমুদ এমপির পক্ষ হতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার(৫ মার্চ) বিকাল ৪টায় পারুয়া জিয়াউল উলুম মাদ্রাসা মাঠে মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান পরিচালক মাওলানা জমির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাজানগর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমাম হোসেন ইমনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পারুয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান একতেহার হোসেন, উপজেলা যুবলীগের সাধারণত সম্পাদক মোহাম্মদ ইউনুচ, উপজেলা আ.লীগের সদস্য কাজী জহিরুল ইসলাম, ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মামুনুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ, ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি তৈয়্যব মাতব্বর, ইউনিয়ন আ.লীগের সদস্য আব্দুল কুদ্দুস,  আব্দুর রশিদ,  ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ মোহসীন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবু হানিফ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মানবিক ডাক্তার মুহাম্মদ ইকবাল হোসেন, উপজেলা ছাত্রলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক  মুহাম্মদ জোবায়ের হোসেন, ইউনিয়ন ছাত্রলীগ নেতা তোয়ারেক, শহিদুল্লাহ, সিয়াম প্রমুখ। 
ইফতার মাহফিল শেষে পারুয়া ইউনিয়ন আ.লীগের তৃণমূল নেতাকর্মীদের প্রায় ৩ শত ঈদ উপহার স্বরূপ পাঞ্জাবী উপহার প্রদান করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status