ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩
সিরাজগঞ্জের জামতৈল কলেজপাড়া হতে এক শিক্ষককে গলা কাটা অবস্থায় উদ্ধার
মাসুদ রানা বাচ্চু, সিরাজগঞ্জ
প্রকাশ: Friday, 5 April, 2024, 11:41 PM

সিরাজগঞ্জের জামতৈল কলেজপাড়া  হতে এক শিক্ষককে গলা কাটা অবস্থায় উদ্ধার

সিরাজগঞ্জের জামতৈল কলেজপাড়া হতে এক শিক্ষককে গলা কাটা অবস্থায় উদ্ধার

সিরাজগঞ্জের কামারখন্দে শফিকুল ইসলাম ওরফে বাদল (৫৮) নামের এক কলেজ শিক্ষককে গলা কেটে জলাশয়ের পাড়ে ফেলে গেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৫ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার জামতৈল কলেজ পাড়ায় তার শ্বশুরবাড়ির পাশে জলাশয়ের পাড় থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শহীদ এম. মনসুর আলী মেডিকেল  কলেজ হাসপাতালে জরুরি বিভাগে  ভর্তি করা হয়।

শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের সার্জন ডাঃ আমিনুল ইসলাম নেতৃত্বে ডাঃ আরেফিন, ডাঃ আল আমিন সংশ্লিষ্ট সকলের তড়িৎ রেসপন্সে গলা কাটা রক্তাক্ত রুগী বেঁচে যায়। 

 জানা যায় যে,  শিক্ষক  শফিকুল ইসলাম কামারখন্দ  উপজেলার চর কামারখন্দ গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে। তিনি চৌবাড়ী ড. সালাম জাহানারা ডিগ্রী কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক। তিনি জামতৈল কলেজপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, সেহরী খাওয়ার পর নামাজ শেষে পরিবারের সদস্যরা ঘুমিয়ে যায়। 

এ সময় তিনি বাড়ির পাশের পুকুরে ময়লা ফেলতে যান। তখন দুর্বৃত্তরা তাকে ধারালো চাপাতি দিয়ে গলা কেটে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে গলাকাটা অবস্থায় দেখতে পেয়ে পরিবারে খবর দেয়। পরে স্বজনরা তাকে গলা কাটা রক্তাক্ত  অবস্থায়  উদ্ধার করে তাড়াতাড়ি করে  হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে।

ওসি বলেন, ঘটনাস্থল থেকে একটি রক্তাক্ত ধারালো চাপাতি উদ্ধার করা হয়েছে। কী কারণে এমন ঘটনা ঘটেছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে  ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status