|
কমলনগরে ট্রাক্টার চাপায়(৭)বছরের শিশু নিহত
মোঃ এমরান হোসেন,কমলনগর
|
![]() কমলনগরে ট্রাক্টার চাপায়(৭)বছরের শিশু নিহত ঘটনার পর থেকে ট্রাক্টার চালক মোঃ মিরাজ পলাতক রয়েছেন তবে ট্রাক্টার মালিকের সাথে এখন পর্যন্ত যোগাযোগ করা যায়নি আজ (৫) এপ্রিল সকাল ৯ঃ৩০মিনিটের সময় কমলনগর উপজেলা ৮ নং চরকাদিরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ট্রাক্টারে চাপা পড়ে(৭)বছরের শিশু মোঃ সাগর এর মৃত্যুর পর থেকে ওই এলাকার থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয়দের একটাই দাবি যে গাড়ির বৈধতা নেই সেই গাড়ি দিয়ে গত ৪ মাসে (৮)টি তাজা প্রাণ কেড়ে নিয়েছে তাই প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করছি অনতিবিলম্বে এই ট্রাক্টারকে নিষিদ্ধ করা হোক এই বিষয়ে কমলনগর থানা অফিসার ইনচার্জ মোঃ তহিদুল ইসলাম বলেন ঘটনা শুনে ফোর্স পাঠানো হয়েছে তবে এই বিষয়ে ছেলের বাবা মোঃ গিয়াস উদ্দিন ও তাহার আত্মীয়-স্বজন মামলা করবে না বলে জানান
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
