|
ধানের বস্তা থেকে ২৯৪ বোতল ফেন্সিডিল সহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() ধানের বস্তা থেকে ২৯৪ বোতল ফেন্সিডিল সহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার থানাধীন পশ্চিম ভোটহাট এলাকার কুখ্যাত মাদক কারবারি মোহাম্মদ নাদিম (৩০) কে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দীর্ঘক্ষণ ক্যামোফ্লাজ ও কমিউনিকেশন্সের পরে এই অটোসহ ২৯৪ বোতল মাদক উদ্ধার করে। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, আমরা একের পর এক মাদক কারবারিকে মাদকসহ গ্রেফতার করেই যাচ্ছি। গ্রেফতারকৃত মাদক কারবারি নাদিম অভিনব কায়দায় ধানের বস্তার আড়ালে ফেন্সিডিল পরিবহনের চেষ্টা করেছিলো। ভূরুঙ্গামারী থানা পুলিশের চৌকস অভিযানে তা ব্যর্থ হয়। উক্ত বিষয়ে ভূরুঙ্গামারী থানায় নিয়মিত মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
