ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩
আলেম ওলামাদের অংশগ্রহনে এম এ ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর আত্মপ্রকাশ
ফাহিম ফরহাদ, প্রতিবেদক
প্রকাশ: Friday, 5 April, 2024, 11:30 PM

আলেম ওলামাদের অংশগ্রহনে এম এ ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর আত্মপ্রকাশ

আলেম ওলামাদের অংশগ্রহনে এম এ ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর আত্মপ্রকাশ

এম এ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের আশুলিয়া কার্যালয় উদ্বোধন করা হয়েছে, ঢাকা সাভারের আশুলিয়া জিরাবো এলাকার বাসস্ট্যান্ড সংলগ্ন ওয়ালটন প্লাজার তৃতীয় তলায় এ কার্যালয় উদ্বোধন করা হয়।

এ উপলক্ষ্যে শুক্রবার (৫ এপ্রিল) এম এ ট্যুর অ্যান্ড ট্রাভেলস আশুলিয়া কার্যালয়ে স্থানীয় মসজিদ মাদ্রাসার আলেম ওলামা ও মাদ্রাসা শিক্ষার্থী-সহ প্রতিষ্ঠান সংশ্লীষ্টদের নিয়ে ধর্মীয় আলোচনা সভা ও ইফতার মাহফিল আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানের পরিচালক আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানার তদন্তকারী কর্মকর্তা নির্মল দাস। এসময় অতিথীরা আলোচনায় বলেন প্রতিষ্ঠানটি নিরাপদ অভিবাসীদের কর্মসংস্থান নিশ্চিত করতে যাত্রা শুরু করেছে, আমরা আশাবাদী প্রতিষ্ঠানে দায়িত্বরত সকলে আন্তরিক হয়ে কাজ করবে। সেই সাথে অভিবাসীদের নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত করে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বৈদেশিক মুদ্রা আয় করে দেশের কল্যাণে কাজ করবে।

এ সময় প্রতিষ্ঠান পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন আমাদের লক্ষ্য প্রতারনার সাথে জরিত এজেন্সির বিরুদ্ধে রুখে দারানো, এ লক্ষ্যে এম এ ট্যুর অ্যন্ড ট্রাভেলসের মাধ্যমে বহির্বিশ্বে কর্মসংস্থানের সন্ধ্যানে গমনকারী সকল অভিবাসন প্রত্যাশী যাত্রীদের নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত করাই আমাদের উদ্দেশ্য।

এসময় বিশেষ অতিথী হিসেবে আরোও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মাসুদ রানা, বিশিষ্ট ব্যাবসায়ী সিদ্দিকুর রহমান, প্রতিষ্ঠানটির ব্যাবস্থাপক প্রকাশ চন্দ্র সরকার, সমাজ সেবক আসাদ রহমানসহ প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গরা। পরে প্রতিষ্ঠানের সফলতা কামনা করে দেশ ও জাতীর মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status