|
নোয়াখালীতে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের দোয়া ও ইফতার মাহফিল
আজিজ আহমেদ, নোয়াখালী
|
![]() নোয়াখালীতে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের দোয়া ও ইফতার মাহফিল বেগমগঞ্জ উপজেলার বানিজ্যিক শহর চৌমুহনীর একটি রেস্টুরেন্টে বাংলাদেশ খেলাফত যুব মজলিস নোয়াখালী জেলার আয়োজনে জেলা সহ সভাপতি মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় বাংলাদেশ খেলাফত যুব মজলিস, নোয়াখালী জেলার সভাপতি মাওলানা খালেদ মাহমুদ সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা সালাহ উদ্দিন। প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাত। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী দক্ষিণ জেলার সভাপতি মাওলানা আবদুল কাইয়ুম মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা শহীদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মাওলানা আমির হোসেন, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক দিদারুল ইসলাম, কেন্দ্রীয় তথ্য-যোগাযোগ ও প্রচার সম্পাদক শাহ মুহাম্মদ জুনায়েদ, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের মহাসচিব আমির জিহাদী। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস বেগমগঞ্জ উপজেলা পশ্চিম শাখার সভাপতি মুফতি নুরুদ্দিন, চৌমুহনী শহর শাখার সভাপতি মুফতি ওমর ফারুক ও সোনাইমুড়ী উপজেলা শাখার সভাপতি মুফতি ওয়ালী উল্লাহ প্রমুখ। এই সময় নিঃশর্ত মুক্তি ও অন্যান্য নেতৃবৃন্দের মুক্তির জন্য দোয়া কামনা করা হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
