|
শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাকে বরখাস্ত করলেন জেলেনস্কি
নতুন সময় ডেস্ক
|
![]() শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাকে বরখাস্ত করলেন জেলেনস্কি মঙ্গলবার এই রদবদলের ঘটনা ঘটে। এর আগে গত মাসে দেশটির সেনাবাহিনীর শীর্ষ পর্যায়েও রদবদল করেন জেলেনস্কি। ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের বিদায়ী সেক্রেটারির নাম ওলেকসি দানিলভ। তিনি ২০১৯ সালের অক্টোবর থেকে এই পদে ছিলেন। তার মাত্র চার মাস আগেই ইউক্রেনের প্রেসিডেন্টের দায়িত্ব নেন জেলেনস্কি। মঙ্গলবার রাতে দেওয়া ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, দানিলভকে নতুন দায়িত্ব দেওয়া হবে। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে। জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারির পদ থেকে দানিলভকে সরিয়ে দেওয়ার কারণ বলেননি জেলেনস্কি। তবে তিনি বলেন, ইউক্রেনকে শক্তিশালী করাসহ রাষ্ট্রব্যবস্থার সব ক্ষেত্রে নবায়নের কাজ চলবে। সূত্র: রয়টার্স
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
