|
বুড়িগঙ্গার পানি এনে চকবাজারের আগুন নেভানো হয়েছে: ফায়ার সার্ভিস
নতুন সময় প্রতিনিধি
|
![]() বুড়িগঙ্গার পানি এনে চকবাজারের আগুন নেভানো হয়েছে: ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের ইনসিডেন্ট কমান্ডার উপপরিচালক ছালেহ উদ্দিন ঘটনাস্থলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, এটি একটি জুতার কারখানা। এশিয়া রাবার ইন্ডাস্ট্রি নামের এই কারখানাটিতে প্লাস্টিকের জুতা তৈরির জন্য প্লাস্টিকের দানাদারসহ যেসব কেমিক্যাল প্রয়োজন তা মজুত ছিল। তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একাধিক ইউনিট ঘটনাস্থলে আসে। তবে রাস্তা সরু হওয়ায় গাড়িগুলো সেখানে প্রবেশ করতে পারেনি। দূরে গাড়ি রেখে পাইপের মাধ্যমে পানি দেওয়া হয়েছে। এমনকি কারখানার আশপাশে কোথাও পানির রিজার্ভয়ার ছিল না। তাই বুড়িগঙ্গায় পাম্প বসিয়ে বিশেষ কায়দায় এখানে পানি আনতে হয়েছে। ফায়ার সার্ভিসের এই উপপরিচালক আরও বলেন, কারখানার ভেতরে প্রচুর দাহ্য পদার্থ আছে। তাই এখনো ধোঁয়া বের হচ্ছে। আগুন পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে। ততক্ষণ পর্যন্ত আমাদের সদস্যরা এখানে কাজ করবে। কয়েকজন শ্রমিক অগ্নিকাণ্ডের ঘটনার পর বের হয়ে যায় তাই কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তিনি জানান, এখনো আগুনের সূত্রপাত কীভাবে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। তবে বিস্তারিত তদন্ত শেষে জানা যাবে আসলে কীভাবে আগুন লেগেছিল এবং কত ক্ষতি হয়েছে। এর আগে, আজ শনিবার রাত সাড়ে তিনটার দিকে চকবাজারের ইসলামবাগ এলাকায় অবস্থিত ওই রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
