ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 22 March, 2024, 9:46 AM

৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন

৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন

চলছে রমজান মাস। আগামী ১০ বা ১১ তারিখে হতে পারে পবিত্র ঈদুল ফিতর। এবার সাপ্তাহিক ছুটি শুক্র-শনিবার, শবে কদর, পহেলা বৈশাখের ছুটি মিলিয়ে ঈদে বড় বন্ধ পেতে পারেন সরকারি চাকরিজীবীরা।

সাধারণত আমাদের দেশে ২৯ রমজান থেকে শুরু হয় ঈদের ছুটি। সে অনুযায়ী আগামী ৯ এপ্রিল (মঙ্গলবার) থেকে ঈদের ছুটি শুরুর সম্ভাবনা রয়েছে। এরপর ১২ ও ১৩ এপ্রিল সাপ্তাহিক ছুটি শুক্র-শনি আর ১৪ এপ্রিল পহেলা বৈশাখের ছুটি শেষে ফের অফিস শুরু হবে ১৫ এপ্রিল (সোমবার)। অর্থাৎ টানা ৬ দিনের ছুটি রয়েছে।

তবে ৫ ও ৬ এপ্রিল যথাক্রমে শুক্র ও শনিবার। এরপর ৭ এপ্রিল (রোববার) শবে কদর। মাঝে কর্মদিবস একদিন ৮ এপ্রিল (সোমবার)।

এদিকে, চাঁদ দেখার ওপর নির্ভরশীল হলেও এবার ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে আরব আমিরাত।

আরব আমিরাত জানিয়েছে, এবার রমজান মাস ৩০ দিনে হতে পারে। আর এমনটি হলে দেশটিতে ঈদুল ফিতর পালিত হবে আগামী ১০ এপ্রিল।

আরব আমিরাত জ্যোতির্বিদ সোসাইটির পরিচালনা পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেন, আগামী ১০ এপ্রিল পবিত্র শাওয়াল মাসের প্রথম দিন হতে পারে। এ দিন হবে বুধবার। এ হিসেবে এ বছর মুসলিমদের ৩০টি রোজা পালন করতে হবে।

ঈদুল ফিতর মুসলমানদের জন্য ধর্মীয়, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক তাৎপর্য বহন করে। রমজান মাসব্যাপী রোজা পালনের পর ঈদুল ফিতরের দিন উৎসব হিসেবে পালন করে মুসলমানরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status