ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
রোনাল্ডোকে ছাড়াই মাঠে নামছে পর্তুগাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 21 March, 2024, 4:44 PM

রোনাল্ডোকে ছাড়াই মাঠে নামছে পর্তুগাল

রোনাল্ডোকে ছাড়াই মাঠে নামছে পর্তুগাল

সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ছাড়াই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামছে পর্তুগাল। নিজেদের মাঠে ইউরোপের ব্রাজিল খ্যাত দলটির প্রতিপক্ষ সুইডেন। ম্যাচটি মাঠে গড়াবে আজ রাত ১টা ৪৫ মিনিটে। আজ রাতে আরেক প্রীতি ম্যাচে ভেনিজুয়েলার বিরুদ্ধে খেলবে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি।

২০২২ কাতার বিশ্বকাপেও তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন সময়ের অন্যতম সেরা ফুটবলার রোনাল্ডো। বিশ্বকাপে তাকে ম্যাচের পর ম্যাচ বসিয়ে রাখা হয়েছিল পর্তুগালের ডাগআউটে। পরে সি আর সেভেন তখনকার ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার পরও একই পরিস্থিতিতে পড়তে হয়। সেই অবস্থা এখন আর নেই।

মাঠের পারফরম্যান্সে জাতীয় দলেও নতুন কোচের অধীনে প্রায় নিয়মিত খেলছেন রোনাল্ডো। কিন্তু এবার পর্তুগালের প্রীতি ম্যাচের স্কোয়াডে ঠাঁই হয়নি সি আর সেভেনের। সুইডেনের বিরুদ্ধে ম্যাচের জন্য ঘোষিত ২৪ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি তার। এরপর থেকে রোনাল্ডো বাদ পড়েছেন কিনা সেই আলোচনা শুরু হয়েছে। তবে কেবল রোনাল্ডোই নন; দলের বাইরে রাখা হয়েছে আরও  কয়েকজন তারকা ফুটবলারকে।

এ তালিকায় আছেন  দিয়াগো ডালোট, জোয়াও ক্যান্সেলো, ডানিলো পেরেইরা, ওটাভিও, রুবেন নেভেস, ভিটিনহা ও জোয়াও ফেলিক্স। যদিও এর পেছনে তাদের বিশ্রাম দেয়ার কথা জানা গেছে। আন্তর্জাদিক সংবাদমাধ্যম জানাচ্ছে, বিশ্রাম দেয়ার উদ্দেশ্যেই প্রীতি ম্যাচের স্কোয়াডের বাইরে রাখা হয়েছে রোনাল্ডো, ফেলিক্সদের। তাদের দাবি ৩৯ বছর বয়সী রোনাল্ডোকে দল থেকে ছেঁটে ফেলা হয়নি; তাকে কেবল আসন্ন প্রীতি ম্যাচ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে।

 আগামী সপ্তাহেই ফের পর্তুগাল দলে যোগ দেওয়ার কথা আছে তার।
এর আগে রোনাল্ডো জাতীয় দলের ৩২ সদস্যের প্রাথমিক দলে ছিলেন। সুইডেনের বিরুদ্ধে বিশ্রাম পাওয়ায় রোনাল্ডো এখন পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন। এখন তাকে সমুদ্রসৈকতে সন্তানদের হাত ধরে হাঁটার ছবি পোস্ট করতে দেখা যাচ্ছে। পরে প্রেমিকা জর্জিনা রডরিগুয়েজের সঙ্গেও ছবি দিয়েছেন তিনি। ছুটি শেষে তিনি জাতীয় দলের পরের প্রীতি ম্যাচের জন্য যোগ দিতে পারেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status