|
কুমিল্লায় বিজয় লাইনচ্যুত: ৪ দিন পর উভয় লাইনে ট্রেন চলছে
নতুন সময় প্রতিনিধি
|
![]() কুমিল্লায় বিজয় লাইনচ্যুত: ৪ দিন পর উভয় লাইনে ট্রেন চলছে নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জামাল হোসেন উভয় লাইনে ট্রেন চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন। জামাল হোসেন বলেন, ‘আপ লাইনের ৫০০ মিটারের মতো ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত শেষ হয়েছে বৃহস্পতিবার সকালে। রেলওয়ের কর্মকর্তাদের গত ৪ দিন ধরে বেশ বেগ পোহাতে হয়েছে। সবশেষে সকাল সাড়ে ৯টা থেকে পুনরায় ট্রেন চলাচল শুরু করে। বর্তমানে আপ-ডাউন দুই লাইনেই ট্রেন চলাচল করছে।’ চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম বলেন, ‘লাইনচ্যুত হওয়া ৯টি বগি উদ্ধারের পাশাপাশি ক্ষতিগ্রস্ত আপ লাইন মেরামতের কাজও চালানো হয়েছে। এখন উভয় লাইনে ট্রেন চলছে। এখনো লাইনচ্যুত একটি বগি উদ্ধারের বাকি আছে। আশা করছি আজকের মধ্যে সেটিও উদ্ধার করা যাবে।’ এর আগে গত ১৭ মার্চ বেলা ১১টা ৪০ মিনিটে চট্টগ্রাম থেকে জামালপুরের উদ্দেশে রওনা হয় ‘বিজয় এক্সপ্রেস’। দুপুর পৌনে ২টায় নাঙ্গলকোটের হাসানপুরে পৌঁছালে তেজের বাজার এলাকায় বগি থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ট্রেনের ইঞ্জিন। পরে গতি কমে আসা ইঞ্জিনকে পেছন থেকে আবার ধাক্কা দেয় বগিগুলো। এতে ৯টি বগি যাত্রী নিয়ে পড়ে যায় রেললাইনের পাশে। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে রেলওয়ে কর্মকর্তারা ১৫ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে পরদিন ভোর ৫টায় চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সচল করেন। প্রচণ্ড উত্তাপের কারণে রেললাইন বেঁকে গিয়ে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে জানায় রেলওয়ে কর্তৃপক্ষ। তবে চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, ‘তদন্ত সাপেক্ষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে আসলে কী কারণে দুর্ঘটনা ঘটেছে।’
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ছোটদের আবদার পূরণে ফুটবল উপহার দিলেন মেম্বার পদপ্রার্থী মাসউদুর রহমান ফকির
এক ঘণ্টা ধরে স্ত্রীকে ‘বাঁচানোর চেষ্টা’, ব্যর্থ হয়ে লাশ টুকরো টুকরো করেন নরেশ!
মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে বারবাড়ীয়ায় সচেতনতামূলক মোটরসাইকেল শোভাযাত্রা ও আলোচনা সভা
পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
