ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান পরিদর্শন
সালেক হোসেন রনি, কিশোরগঞ্জ
প্রকাশ: Thursday, 21 March, 2024, 2:13 PM

ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান পরিদর্শন

ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান পরিদর্শন

এবার পবিত্র ঈদুল ফিতরের ১৯৭তম জামাত উপলক্ষ্যে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বিপিএম বার।

ঈদুল ফিতরের বৃহত্তম জামাতকে কেন্দ্র করে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে শোলাকিয়া মাঠ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট অফিসারদের দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ।

এ সময় তিনি শোলাকিয়া ঈদগাহ মাঠের চারপাশ ঘুরে নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো পর্যবেক্ষণ করেন এবং অন্যান্যবারের মত এবারো সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হবে বলে জানান।

পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, অন্যান্যবারের মতো এবারো কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। জেলা পুলিশের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, আমরা নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছি। মেটাল ডিটেক্টর, আর্চওয়ের মাধ্যমে চেকিং হয়ে মুসল্লিরা মাঠে প্রবেশ করবে। কাউন্টার টেরোরিজমসহ বিভিন্ন সংস্থার সদস্যরা থাকবেন। আশা করি এবার নিরাপদে নির্বিঘ্নে মুসল্লীরা নামাজ আদায় করতে পারবেন। মুসল্লীরা শুধু জায়নামাজ নিয়ে মাঠে প্রবেশ করতে পারবেন বলেও জানান তিনি।
   
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিশেষ শাখা (ডিএসবি) ডিআইও-১ (ওয়ান) ইন্সপেক্টর মোমিনুল ইসলাম, কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ আবুল বাসারসহ অন্যান্য অফিসাররা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status