|
ন্যাটো দেশগুলো থেকে বহিষ্কৃত এক হাজারেরও বেশি রুশ কূটনীতিক
নতুন সময় ডেস্ক
|
![]() ন্যাটো দেশগুলো থেকে বহিষ্কৃত এক হাজারেরও বেশি রুশ কূটনীতিক সোচিতে প্রেস ব্রিফিংয়ে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রশ্নের জবাবে বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রুর মন্তব্যের বিষয়ে জাখারোভা বলেন, সাম্প্রতিক সময়ে ‘শত শত’ রাশিয়ান কূটনীতিক বহিষ্কৃত হয়েছে বলে যে মূল্যায়ন তিনি করেছেন তা বেশ ‘বিনয়ী’। তিনি বলেন, কেন তিনি এতো বিনয়ী হচ্ছেন সাম্প্রতিক বছরগুলোতে (বহিষ্কৃত রুশ কূটনীতিকের সংখ্যা) সম্ভবত হাজারও। এর অর্থ এটি একক কোনো পরিমাণ নয়, তারা (ন্যাটো দেশগুলো) বহিষ্কার করে, আমরা আবার নতুন করে পাঠাই, তারা আবারো ফেরত পাঠায়, বা কেবল ভিসাও দেয় না। আমি মনে করি, এই সংখ্যা ইতোমধ্যে এক হাজারেরও বেশি হয়ে গেছে। জাখারোভা উল্লেখ করেছেন, কখনো কখনো কূটনীতিকদের কয়েক ডজনকে বহিষ্কার করা হয় এবং ন্যাটোর ৩০ টিরও বেশি সদস্য দেশ রয়েছে তা বিবেচনায় নিলে সংখ্যাটি বড় হয়ে যায়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
