|
রোনালদোর অবসর নিয়ে ‘চমকপ্রদ’ তথ্য দিলেন জর্জিনা
নতুন সময় ডেস্ক
|
![]() রোনালদোর অবসর নিয়ে ‘চমকপ্রদ’ তথ্য দিলেন জর্জিনা বিষয়টি নিয়ে নানা সময়ে আলোচনা হলেও নির্দিষ্ট কোনো সময় জানা যায়নি। এমনকি খোদ রোনালদোও স্পষ্ট কিছু জানাননি। তবে এবার সিআর সেভেনের অবসর নিয়ে ইঙ্গিত দিয়েছেন তার বান্ধবী জর্জিনা রদ্রিগেজ। ফ্রান্সের রাজধানী প্যারিসের ফ্যাশন শো-তে গিয়েছিলেন জর্জিনা। সেখানে রোনালদোর নাম লিখিত লাল রংয়ের লম্বা একটি ড্রেস পরেছিলেন এই অভিনেত্রী। সেই শো-তেই রোনালদোর অবসর নিয়ে মুখ খুলেছেন জর্জিনা। কখন অবসরে নেবেন পর্তুগিজ তারকা রোনালদো, সেই দিনক্ষণেই বিষয়ে ইঙ্গিত দিয়েছেন জর্জিনা। সেখানে তিনি বলেছেন, ‘এক বছরের মধ্যে এটি (রোনালদোর ক্যারিয়ার) শেষ হবে। অথবা দুই বছরের মধ্যে। আমি জানি না।’ তবে জানা গেছে, ২০২৪ সালের ইউরোতে পর্তুগালের হয়ে খেলবেন রোনালদো। এই আসরে তার সামনে থাকছে, দ্বিতীয়বারের মতো ইউরোপ সেরার শিরোপা জেতার সুযোগ। এরপর আল নাসরের সঙ্গে ২ বছরের চুক্তি শেষ হলে তবেই অবসরে যাবেন তিনি। ততক্ষণে সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকার বয়স হবে ৪০।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
