ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
গাজীপুরে বিশেষ অভিযানে ছাত্রলীগ-আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 23 June, 2026, 11:14 AM

গাজীপুরে বিশেষ অভিযানে ছাত্রলীগ-আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার

গাজীপুরে বিশেষ অভিযানে ছাত্রলীগ-আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার

গাজীপুর মহানগরজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার বিকেলে জিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ জুন সকাল ৮টা থেকে ২২ জুন সকাল ৮টা পর্যন্ত মহানগরের বিভিন্ন এলাকায় সমন্বিত বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সদর থানা থেকে ৮ জন, বাসন থানা থেকে ৬ জন, কোনাবাড়ী থানা থেকে ২ জন, কাশিমপুর থানা থেকে ৩ জন, গাছা থানা থেকে ৫ জন, পূবাইল থানা থেকে ২ জন, টঙ্গী পূর্ব থানা থেকে ২ জন এবং টঙ্গী পশ্চিম থানা থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়।

জিএমপির তথ্যমতে, বাসন থানার মোগরখাল এলাকায় কলম্বিয়া গার্মেন্টসের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ড, সরকারি কাজে বাধা প্রদান এবং হুমকি প্রদান ও নিষিদ্ধ সংগঠনের হয়ে পরপর দুদিন মিছিলের অভিযোগে এসব ব্যক্তিকে আটক করা হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জিএমপির মিডিয়া শাখার কর্মকর্তা জালাল উদ্দিন মাহমুদ বলেন, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

পুলিশের এই অভিযানকে মহানগরে নিরাপত্তা জোরদার ও সম্ভাব্য নাশকতা প্রতিরোধে চলমান কার্যক্রমের অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status