|
সপ্তাহজুড়ে বাজারে অভিযান করা হবে: মন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
|
![]() সপ্তাহজুড়ে বাজারে অভিযান করা হবে: মন্ত্রী মন্ত্রী বলেন, ইলিশ সম্পদ উন্নয়নে সরকারের নানামুখী সমন্বিত কার্যক্রমের ফলে উৎপাদন ক্রমান্বয়ে বেড়ে চলেছে। বর্তমান সরকার মৎস্য সংরক্ষণ আইনের সময়োপযোগী সংশোধন করেছে। এর আওতায় জাটকা রক্ষার বিদ্যমান আইনটি সংশোধন করে জাটকার দৈর্ঘ্য ২৩ সেন্টিমিটার থেকে ২৫ সেন্টিমিটার নয় ইঞ্চি হতে ১০ ইঞ্চি করা হয়েছে। জাটকা আহরণ নিষিদ্ধ সময় নভেম্বর থেকে জুন পর্যন্ত। এই ৮ মাস সাগরের উপকূলবর্তী এলাকাসহ সব নদ-নদী ও বাজারে অভিযান বা মোবাইল কোড পরিচালনা করা হয়। তিনি বলেন, আগামী ১১ থেকে ১৭ মার্চ পর্যন্ত দেশের ইলিশ সমৃদ্ধ ২০ জেলায় ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৪’ উদযাপন করা হবে। এ বছর জাটকা সংরক্ষণ সপ্তাহের প্রতিপাদ্য হলো- ‘ইলিশ হলো মাছের রাজা, জাটকা ধরলে হবে সাজা।’ সচিবালয়ে এবিষয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, জাটকা সংরক্ষণে নিয়মিত অভিযান জুন পর্যন্ত অব্যাহত থাকবে। ২০২৩-২৪ অর্থবছরে ৩৭টি জেলার ১৫৫টি উপজেলায় ৫ লাখ ৫৪ হাজার ৮৮৭টি জেলে পরিবারকে ২৫ কেজি করে মোট ১৩ হাজার ৮৭২ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে ইলিশের উৎপাদন ছিল ৫ লাখ ৭১ হাজার মেট্রিক টন। দেশের মোট মৎস্য উৎপাদনের প্রায় শতকরা ১১ দশমিক ছয় শূন্য ভাগ আসে ইলিশ থেকে। যা একক প্রজাতি হিসেবে সর্বোচ্চ। দেশের জিডিপিতে ইলিশের অবদান শতকরা ১ ভাগের বেশি। বিশ্বের মোট উৎপাদিত ইলিশের প্রায় শতকরা ৮০ ভাগ বেশি আহরিত হয় বাংলাদেশের নদ-নদী, মোহনা ও সাগর থেকে। ইলিশ উৎপাদনকারী ১১টি দেশের মধ্যে বাংলাদেশ শীর্ষ স্থানে রয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
