ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
মাদকমুক্ত দেশ গড়া প্রধানমন্ত্রীর অঙ্গীকার: বাহাউদ্দীন নাছিম
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 6 March, 2024, 4:09 PM

মাদকমুক্ত দেশ গড়া প্রধানমন্ত্রীর অঙ্গীকার: বাহাউদ্দীন নাছিম

মাদকমুক্ত দেশ গড়া প্রধানমন্ত্রীর অঙ্গীকার: বাহাউদ্দীন নাছিম

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য (এমপি) ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেছেন, যারা শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থা‌কে, তাদের মাদক কখনো আসক্ত করতে পারে না। আর মাদকমুক্ত বাংলাদেশ গড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার। 
বুধবার একটি কমিউনিটি সেন্টারের ৪র্থ তলায় স্থাপিত অত্যাধুনিক ‘সাউথ পয়েন্ট নগর ব্যায়ামাগার’ উদ্বোধন অনুষ্ঠা‌নে তি‌নি এসব কথা ব‌লেন।

আ ফ ম বাহাউদ্দিন নাছিম ব‌লেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে। মাদকমুক্ত সমাজ গঠনে এই ব্যায়ামাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

তি‌নি ব‌লেন, এক সময় সুঠাম দেহের অধিকারী বডি বিল্ডারদের প্রাণকেন্দ্র ছিলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পুরান ঢাকা। ঢাকাকে সেই পুরনো ধারায় সারা বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এ উদ্যোগ যুব সমাজ‌কে মাদক থে‌কে দূ‌রে রাখ‌বে ব‌লে আমি বিশ্বাস ক‌রি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status