ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৩১ ভাদ্র ১৪৩৩
বিপিএলের প্লে-অফে কে কার মুখোমুখি, কার ম্যাচ কবে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 24 February, 2024, 1:31 PM

বিপিএলের প্লে-অফে কে কার মুখোমুখি, কার ম্যাচ কবে

বিপিএলের প্লে-অফে কে কার মুখোমুখি, কার ম্যাচ কবে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম মৌসুমের লিগ পর্বের খেলা শেষ। শিরোপা নিষ্প্রতি হতে বাকি আর মাত্র চার ম্যাচ। সাত দলের টুর্নামেন্টে ৩ দল বিদায় নিয়েছে। বাকি ৪ দল লড়বে প্লে-অফে।


যেখানে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রংপুর রাইডার্স, ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ ফরচুন বরিশাল এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। 
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী লিগ পর্ব শেষে পয়েন্ট টেবলের শীর্ষ দুই দল খেলবে প্রথম কোয়ালিফায়ার। অর্থাৎ এই ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনালে উঠে যাবে।


হারলেও সুযোগ থাকলে ফাইনাল খেলার। যেখানে তারা মুখোমুখি হবে কোয়ালিফায়ার দুই ম্যাচে, যেটা হবে এলিমিনেটর পর্বে জয়ী দলের সঙ্গে। অর্থাৎ পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা বরিশাল এবং চট্টগ্রামের ম্যাচের মধ্যকার জয়ী দলের বিপক্ষে খেলবে কোয়ালিফায়ার এক-এর পরাজিত দল। এই দুই দল নিয়ে হবে কোয়ালিফায়ার দুই ম্যাচ।

এই ম্যাচজয়ী দল ফাইনাল খেলবে প্রথম কোয়ালিফায়ারজয়ী দলের বিপক্ষে।
আগামী ২৬ ফেব্রুয়ারি কোয়ালিফায়ার এক ও এলিমিনেটর অনুষ্ঠিত হবে মিরপুরে। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটিও হবে মিরপুরে, আগামী ২৮ ফেব্রুয়ারি।

প্লে-অফের সূচি-

২৬ ফেব্রুয়ারি, এলিমিনেটর
ফরচুন বরিশাল বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
দুপুর - ১:৩০টা, ঢাকা 

প্রথম কোয়ালিফায়ার
রংপুর রাইডার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ানস
সন্ধ্যা ৬:৩০টা

২৮ ফেব্রুয়ারি, দ্বিতীয় কোয়ালিফায়ার
কোয়ালিফায়ার ১-এ পরাজিত দল বনাম এলিমিনেটরে জয়ী দল 
সন্ধ্যা  ৬:৩০টা

১ মার্চ, ফাইনাল
কোয়ালিফায়ার ১ জয়ী বনাম কোয়ালিফায়ার ২ জয়ী
সন্ধ্যা ৭টা

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status