ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৬ মে ২০২৬ ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাড়িওয়ালাদের খুঁজতে বিশেষ অভিযান চালাবে এনবিআর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 23 February, 2024, 2:21 AM

বাড়িওয়ালাদের খুঁজতে বিশেষ অভিযান চালাবে এনবিআর

বাড়িওয়ালাদের খুঁজতে বিশেষ অভিযান চালাবে এনবিআর

আয়কর রিটার্ন না দেওয়া বাড়িওয়ালাদের খুঁজে বের করতে বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে এনবিআরে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনা অনুষ্ঠানে বাড়িমালিকের আয়কর রিটার্ন প্রয়োজনীয়তা বাতিলে দেওয়া ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) প্রস্তাবের জবাবে তিনি এ কথা বলেন।


এনবিআর চেয়ারম্যান বলেন, ধরে নেওয়া হয় একজন বাড়িওয়ালার কর দেওয়ার সক্ষমতা আছে। মহানগর এলাকায় বাড়ির মালিক এখনো রিটার্ন দিচ্ছে না। আমরা এতদিন তাদের কনভিন্স করার চেষ্টা করেছি, বলার চেষ্টা করেছি। মহানগরের বাড়ির মালিকদের তালিকা করেছি। ডেসকো মিটারের মালিক, ওয়াসার বিল কে দেয় এগুলা থেকে আমরা মালিকদের চিহ্নিত করেছি। আমরা এখন স্পেশাল ড্রাইভ দেবো।

তিনি বলেন, আমরা রিটার্ন দাখিল সহজ করে দিয়েছি। অনলাইনেই রিটার্ন দাখিল করা যায়। এত কিছুর পরেও রিটার্ন দাখিল না করার কোনো কারণ নেই।

এনবিআর চেয়ারম্যান বলেন, রাজধানী ও চট্টগ্রামে বাড়ির মালিক, ফ্ল্যাটের মালিকদের রিটার্ন দিতে হবে। আয় কী, কতটুকু কর দিতে হবে সেটা এনবিআর দেখবে। তাদের রিটার্ন দিতেই হবে।

ই-ক্যাব জানায়, এটার জন্য আমরা বাড়িওয়ালাদের নোটিশ দিই। লেটার দিই। মাত্র ৩০ শতাংশের কাছ থেকে রিটার্ন জমার প্রমাণপত্র পাই। এর ফলে আমাদের ভাড়া বাবদ খরচের ওপর ৩০ শতাংশ কর দিতে হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status