ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
খুলনায় ভিডিপি সদস্যদের বেসিক কম্পিউটার প্রশিক্ষণ শিবির উদ্বোধন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 22 February, 2024, 10:18 PM

খুলনায় ভিডিপি সদস্যদের বেসিক কম্পিউটার প্রশিক্ষণ শিবির উদ্বোধন

খুলনায় ভিডিপি সদস্যদের বেসিক কম্পিউটার প্রশিক্ষণ শিবির উদ্বোধন

খুলনা জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে ২২ ফেব্রুয়ারি, সকাল ১১ টায় ৩০ জন ভিডিপি সদস্যদের বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমান্ড্যান্ট খুলনা মোঃ সাইফুদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, কম্পিউটার ব্যবহারে পারদর্শী ও দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি করাই এ প্রশিক্ষণের লক্ষ্য। প্রশিক্ষণলব্দ জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগাতে হবে। কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেট দিয়ে সমগ্র বিশে^ আমরা যোগাযোগ স্থাপন করে থাকি। এছাড়া বৈজ্ঞানিক গবেষনা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য, অফিস-আদালত, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। কম্পিউটারের ব্যাপক ব্যবহারের মাধ্যমে আমরা উন্নয়নের কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে পারি।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট খুলনা আব্দল্লাহ আল মামুন, সহকারী জেলা কমান্ড্যান্ট (স্পেশাল) খুলনা মোঃ মিরাজুল ইসলাম খান ও সার্কেল অ্যাডজুট্যান্ট  মোঃ আজিজুল ইসলাম এবং কম্পিউটার প্রশিক্ষক মোঃ আমিনুল ইসলাম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status