ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
পিকনিকের বাসের ধাক্কায় ৬ এসএসসি পরীক্ষার্থীসহ আহত ১০
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 22 February, 2024, 2:42 PM

পিকনিকের বাসের ধাক্কায় ৬ এসএসসি পরীক্ষার্থীসহ আহত ১০

পিকনিকের বাসের ধাক্কায় ৬ এসএসসি পরীক্ষার্থীসহ আহত ১০

গাজীপুরের কালীগঞ্জে পিকনিকের বাসের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকসহ ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালসহ আশেপাশের ক্লিনিকে পাঠিয়েছেন স্থানীয়রা। 

বৃহস্পতিবার সকাল সোয়া ৯ টার দিকে গাজীপুর-আজমতপুর-ইটাখোলার বাইপাস সড়কের ডুবুড়িয়া নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। আহতরা দুটি অটোরিকশার যাত্রী ছিলেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার এসআই মো. রেজাউল করিম।

তিনি জানান, সকালে নরসিংদী মাধবদী আন-নূর একাডেমির পিকনিকের বাস গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে যাচ্ছিল। পথে গাজীপুর-আজমতপুর ইটাখোলা আঞ্চলিক মহাসড়কের দুবুরিয়া চৌরাস্তায় দুটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে কালীগঞ্জ উপজেলার পোনসহি ও নুরুন উচ্চ বিদ্যালয়ের ৬ পরীক্ষার্থী, অভিভাবক ও অটোচালকসহ ১০ জন আহত হন।

তিনি আরো জানান, গুরুতর আহত অবস্থায় নরুন উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী মায়মুনা ও তার মা হারিছাকে আশঙ্কাজনক অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি পরীক্ষার্থীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করছেন। পরে স্থানীয়রা ঘাতক বাসটিকে আটক করলেও পালিয়েছেন চালক ও হেলপার। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status