|
কমলনগরে সয়াবিন ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার
মোঃ এমরান হোসেন,কমলনগর
|
![]() কমলনগরে সয়াবিন ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার মৃত মোঃ কাশেম ৫ নং চর ফলকন ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মোল্লা বাড়ির মোঃ আবু সাঈদ মোল্লার ছেলে বর্তমানে তারা চর কাদিরা ইউনিয়নে বসবাস করে স্হানীয় সূত্রে জানা যায় আজ ভোর বেলা এলাকার ৯-১০ বছরের একটি মেয়ে লাশটি দেখে চিৎকার চেঁচামেচি করে উঠে, তার চিৎকার শুনে এলাকাবাসী এসে ভিড় জমায় এবং যুবকের লাশ দেখে থানায় খবর দেয়। নিহতের পরিবার সূত্রে জানা যায় গতকাল রাত ১০ টার দিকে কাশেম বাড়িতে ফোন দিয়ে বলে আমি করুনানগর বাজারে আছি বাড়ি ফিরতে একটু দেরি হবে,রাতে বাড়ি না আসলে আমরা মনে করছি তার স্বশুর বাড়িতে গেছে, কিন্তু ভোর বেলা খবর পাই তার লাশ পাওয়া গেছে। এ ব্যাপারে কমলনগর থানা অফিসার ইনচার্জ তৌহিদুল ইসলাম বলেন লাশের খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি, লাশের শরীরে অনেক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ব্যাপারে এখনো কোন মামলা হয়নি তবে লাশ ময়নাতদন্ত শেষে জানা যাবে মৃত্যুর রহস্য।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
