|
উপজেলা চেয়ারম্যান পদে জামানত ১ লাখ টাকা
নতুন সময় প্রতিবেদক
|
![]() উপজেলা চেয়ারম্যান পদে জামানত ১ লাখ টাকা মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ২৮তম কমিশন সভায় এই সিদ্ধান্ত হয় বলে জানান তিনি। ইসি সচিব জাহাংগীর আলম বলেন, কমিশন সভায় প্রস্তাবগুলো আইন মন্ত্রণালয়ের পাঠানো হবে। সেইগুলো ভেটিং শেষে সিদ্ধান্ত নেওয়া হবে। বিধিমালা সংশোধনের বিষয়ে ইসি সচিব বলেন, স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র জমার ক্ষেত্রে ২৫০ জন ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকা দেওয়ার বিধান বাতিল; প্রতীক বরাদ্দের আগে মনোনয়নপত্র দাখিলের পর থেকে সর্বোচ্চ ৫ জন লোক নিয়ে জনসংযোগ করতে পারবেন প্রার্থীরা; কোনো পদে সমান ভোট পেলে পুনরায় ভোটের পরিবর্তে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উপস্থিতিতে লটারির মাধ্যমে ফলাফল নির্ধারণ; প্রদত্ত ভোটের ১৫ শতাংশ না পেলে সংশ্লিষ্ট প্রার্থীর জামানত বাজেয়াপ্ত; উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ১ লাখ টাকা এবং ভাইস চেয়ারম্যান পদে ৭৫ হাজার টাকা করা প্রস্তাব করা হয়েছে; পোস্টারে পলিথিনের আবরণ এবং প্লাস্টিক ব্যানার ব্যবহার বন্ধ; শব্দদূষণ কমানোর লক্ষ্যে মাইকের সাউন্ড ৬০ ডেসিবেলের নিচে রাখা; সাদা-কালোর পাশাপাশি কেউ চাইলে রঙিন পোস্টারও করতে পারবেন বিষয়গুলো বিধিমালার চূড়ান্ত খসড়ায় রাখা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পরই উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা-২০১৩ এর সংশোধনীতে ২৬টি এবং উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা-২০১৬ এ সংশোধনীর কাজে হাত দেয় ইসির আইন ও বিধিমালা সংস্কার কমিটি। ইসির আইন ও বিধিমালা সংস্কার কমিটির সভাপতি নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানার সভাপতিত্বে সভায় প্রাথমিক খসড়ার প্রস্তাবনা তৈরি করা হয়। মঙ্গলবার সেটি কমিশন সভায় উপস্থাপনের পর কিছু কাটছাঁট করে অনুমোদন দেয় কমিশন। ইতোমধ্যে ইসি জানিয়েছে, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন চারটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ ৪ মে ১৫৩টি, দ্বিতীয় ধাপ ১১ মে ১৬৫টি, তৃতীয় ধাপ ১৮ মে ১১১টি এবং চতুর্থ ধাপ ২৫ মে ৫২টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
খাগড়াছড়ি কুজেন্দ্র মল্লিকা কলেজের সামনে ২০ পিছ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
দীর্ঘ পাঁচ ঘন্টা পর চাঁদপুর-শরীয়তপুর নৌরোটে ফেরি চলাচল স্বাভাবিক
গৌরবের ১৪ নভেম্বর, ভূরুঙ্গামারীকে দেশের প্রথম হানাদারমুক্ত উপজেলা স্বীকৃতির দাবি
বাউফলে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হাত-পা উদ্ধারের তিন দিন পর মিলল রুহুল আমীনের খণ্ডিত মরদেহ, গ্রেপ্তার ২
