ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬ ● ৩০ কার্তিক ১৪৩৩
বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, মনোনীত ৭০ জনের সাক্ষাৎকার আজ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 15 November, 2026, 11:17 AM

বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, মনোনীত ৭০ জনের সাক্ষাৎকার আজ

বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, মনোনীত ৭০ জনের সাক্ষাৎকার আজ

সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় চাকরি নিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন আরও ৭০ জন বাংলাদেশি কর্মী। দেশটির ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে ১৫০ কর্মী নিয়োগের অংশ হিসেবে নতুন করে তাদের মনোনীত করেছে সরকারি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে অনলাইন লটারির মাধ্যমে নতুন করে মনোনীত ৭০ জনের তালিকা চূড়ান্ত করা হয়। নির্বাচিত প্রার্থীদের সাক্ষাৎকার আজ রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বোয়েসেল সূত্রে জানা গেছে, ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে ১৫০ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তির বিপরীতে মোট ৪ হাজার ২৯টি অনলাইন আবেদন জমা পড়ে। এসব আবেদন থেকে সফটওয়্যারের মাধ্যমে লটারি করে প্রাথমিকভাবে ৩০০ জনকে নির্বাচিত করা হয়।

তবে প্রাথমিকভাবে নির্বাচিতদের মধ্যে অনেকে নির্ধারিত সময়ে সাক্ষাৎকারে উপস্থিত হননি। ফলে শূন্য পদ পূরণে নতুন করে লটারির মাধ্যমে আরও ৭০ জনকে মনোনীত করা হয়েছে।

নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে অনলাইন সফটওয়্যারের মাধ্যমে লটারি পরিচালনা করা হচ্ছে। সাক্ষাৎকার ও পেশাগত দক্ষতা যাচাই শেষে চূড়ান্তভাবে কর্মী নির্বাচন করা হবে।

উল্লেখ্য, সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে কর্মীদের বিদেশ যাওয়ার খরচের বড় একটি চাপ থেকে মুক্তি মিলবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status