|
গাজায় গণহত্যা বন্ধে শেখ হাসিনার বক্তব্য দৃঢ়তার প্রতীক: ওবায়দুল কাদের
নতুন সময় প্রতিবেদক
|
![]() গাজায় গণহত্যা বন্ধে শেখ হাসিনার বক্তব্য দৃঢ়তার প্রতীক: ওবায়দুল কাদের আজ সোমবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠকে রাশিয়ার সঙ্গে ঐতিহাসিক সুসম্পর্কে কোনো প্রভাব পড়েনি। এ বিষয়ে বাংলাদেশের রাশান দূতাবাসের অবস্থান অত্যন্ত ইতিবাচক বলেও মন্তব্য করেন তিনি। অপর এক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অবস্থান প্রসঙ্গে বিএনপি নেতাদের বক্তব্যকে পাগলের অসংলগ্ন প্রলাপ বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। জাতীয় পার্টিতে সাম্প্রতিক সময়ের রাজনৈতিক দ্বন্দ্ব নিয়ে প্রশ্ন করলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এটি দলটির অভ্যন্তরীণ বিষয়। এতে সংসদে বিরোধী দলের অবস্থানে কোনো প্রভাব পড়বে না। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
খাগড়াছড়ি কুজেন্দ্র মল্লিকা কলেজের সামনে ২০ পিছ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
গৌরবের ১৪ নভেম্বর, ভূরুঙ্গামারীকে দেশের প্রথম হানাদারমুক্ত উপজেলা স্বীকৃতির দাবি
বাউফলে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হাত-পা উদ্ধারের তিন দিন পর মিলল রুহুল আমীনের খণ্ডিত মরদেহ, গ্রেপ্তার ২
দীর্ঘ পাঁচ ঘন্টা পর চাঁদপুর-শরীয়তপুর নৌরোটে ফেরি চলাচল স্বাভাবিক
