ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩
ডিবি'র অভিযানে দুর্ধর্ষ সন্ত্রাসী ও কিশোরগ্যাং লিডার-সহ আটক-২
ফাহিম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: Wednesday, 14 February, 2024, 12:39 AM

ডিবি'র অভিযানে দুর্ধর্ষ সন্ত্রাসী ও কিশোরগ্যাং লিডার-সহ আটক-২

ডিবি'র অভিযানে দুর্ধর্ষ সন্ত্রাসী ও কিশোরগ্যাং লিডার-সহ আটক-২

জেলা গোয়েন্দা শাখা চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে ০২ জন একাধিক মামলার পলাতক আসামি এবং দুর্ধর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডারকে আটক করা হয়েছে, ডিবি পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় গণমাধ্যমকে।

বিজ্ঞপ্তিতে বলা হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান এর সার্বিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার-ইন-চার্জ (ওসি) মো. শহিদুল ইসলামের তত্ত্বাবধানে এসআই মোঃ আসগর আলীর নেতৃত্বে গোপন সংবাদে এক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটক আসামীরা হলো জেলা শহরের নিমতলা ফকিরপাড়া এলাকার মৃত শহীদুল ইসলাম শহীদের ছেলে দুর্ধর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার মো. রাব্বি হোসেন, অপরজন জেলা সদরের চুনারিপাড়া এলাকার রুপলাল আলীর ছেলে মে. ইয়াসিন আলী ওরফে ইদু। 

ডিবি পুলিশের বার্তা বিজ্ঞপ্তির বরাতে জানা যায়, মঙ্গলবার (১৩ফেব্রুয়ারি) ভোর ৫টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ফকিরপাড়া মহল্লার (গ্রামের) পানির ট্যাংকীর ছাদের উপর থেকে উভয় আসামীকে আটক করা হয়।
 
উল্লেখ্য, আসামিদ্বয় গ্রেফতার এড়ানোর জন্য দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় পানির ট্যাংকির সিঁড়ির ছাদে রাত্রি যাপন করে আসছিল । 

পরে এ ঘটনায় গ্রেপ্তার উভয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় বলে বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে নিশ্চিত করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিটেক্টিভ ব্রাঞ্চ (ডিবি) কার্যালয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status