ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩
রংপুরে পিপিপি প্রকল্পের সুযোগ’ বিষয়ক কর্মশালা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 14 February, 2024, 12:37 AM

রংপুরে পিপিপি প্রকল্পের সুযোগ’ বিষয়ক কর্মশালা

রংপুরে পিপিপি প্রকল্পের সুযোগ’ বিষয়ক কর্মশালা

বাংলাদেশে স্থানীয় পর্যায়ে ছোট আকারের পিপিপি প্রকল্পগুলি নির্বাচন করার জন্য সমস্ত পক্ষকে কৌশলগত দিকনির্দেশনা প্রদানের লক্ষে ‘ক্ষুদ্র আকারের পিপিপি প্রকল্পের সুযোগ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 
আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন হলরুমে  পিপিপি কর্তৃপক্ষ এবং রংপুর জেলা প্রশাসন কার্যালয় যৌথভাবে এ কর্মশালার আয়োজন করা হয় । দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পিপিপি কর্তৃপক্ষের সিইও (সচিব) ডাঃ মোঃ মুশফিকুর রহমান, রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান। 

প্রধান অতিথির বক্তব্যে  মুশফিকুর রহমান স্থানীয় উন্নয়নে ছোট আকারের পিপিপি প্রকল্পের উপর একটি মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়াও তিনি মৌলিক পিপিপি ধারণা, সম্ভাবনা এবং চ্যালেঞ্জগুলি নিয়ে আলোচনা করেন। 
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, রংপুরের সম্ভাব্য পিপিপি প্রকল্পের উপর দৃষ্টিপাত ও অলোচনা করেন। এসব প্রকল্প বাস্তবায়ন হলে রংপুর জেলার উন্নয়নে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
কর্মশালায়  রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পিপিপি কর্তৃপক্ষের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ আবুল বাশার, বিনিয়োগ ও প্রচার বিভাগের পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ আব্দুল আউয়াল, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সায়ফুজ্জামান ফারুকী,রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও কর্মশালায় জেলার আট উপজেলা নির্বাহী অফিসার, স্থানীয় ব্যবসায়ী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, যে, নতুন প্রকল্পগুলি নিয়ে আলোচনা করা, স্থানীয় পর্যায়ে ছোট আকারের পিপিপি প্রকল্পগুলি নির্বাচন করার জন্য সমস্ত পক্ষকে কৌশলগত নির্দেশ প্রদান করা এবং সামনের পথ এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করাই ছিল সভার উদ্দেশ্য। 

বাংলাদেশে বিশেষ করে রংপুরে ছোট আকারের পিপিপি অবকাঠামো প্রকল্প বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা জোরদার এবং একসঙ্গে কাজ করার লক্ষে অংশগ্রহণকারীদের প্রতিশ্রুতি প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status