|
সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটি ঘোষণা দেওয়ায় বিশাল আনন্দ মিছিল
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
|
![]() সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটি ঘোষণা দেওয়ায় বিশাল আনন্দ মিছিল রবিবার (২০ সেপ্টেম্বর) বিকালে শহরের মাওয়া চায়নিজ রেস্টুরেন্ট এর সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে জাতীয় ও দলীয় পতাকা এবং ব্যানার-ফেস্টুন সহকারে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়। আনন্দ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের চায়না বাংলা শপিং কমপ্লেক্সের সামনে গিয়ে আনন্দ মিছিলটি শেষ হয়। এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠু, জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র তাজরিন আহমেদ চিশতী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহিন,সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটির সভাপতি হাফিজুর রহমান মুকুল, সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন ও মাসুম রানা সবুজ প্রমুখ। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, যেখানে আওয়ামী লীগের ছাত্র লীগের ও যুবলীগের মিছিল হবে সেই অঞ্চলের জাতীয়তাবাদী দলের কমিটি বাতিল করা হবে। উল্লেখ্য যে, হাফিজুর রহমান মুকুলকে সভাপতি, শেখ মনিরুজ্জামান প্রিন্সকে সহ-সভাপতি, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন ও মাসুম রানা সবুজকে সাংগঠনিক সম্পাদক করে সাতক্ষীরা জেলা যুবদলের ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
