|
একুশে পদক পাচ্ছেন রুদ্র মুহম্মদ শহীদুল্লাহসহ ২১ বিশিষ্ট নাগরিক
নতুন সময় প্রতিবেদক
|
![]() একুশে পদক পাচ্ছেন রুদ্র মুহম্মদ শহীদুল্লাহসহ ২১ বিশিষ্ট নাগরিক এবার ভাষা আন্দোলন ক্যাটাগরিতে মরণোত্তর একুশে পদক পেয়েছেন দুইজন। তাঁরা হলেন মৌলানা আশরাফুদ্দীন আহমদ ও বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী মিয়া (মরণোত্তর)। চিত্রনায়ক আলমগীর, অভিনেত্রী ডলি জহুর ও কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরসহ শিল্পকলার বিভিন্ন শ্রেণিতে ১১ জন এবারের একুশে পদক পেয়েছেন। সংগীতে পেয়েছেন জালাল উদ্দীন খাঁ (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা কল্যাণী ঘোষ, বিদিত লাল দাস (মরণোত্তর), এন্ড্রু কিশোর (মরণোত্তর) ও শুভ্র দেব। অভিনয়ে ডলি জহর ও এমএ আলমগীর; আবৃত্তিতে খান মো. মুস্তাফা ওয়ালীদ (শিমুল মুস্তাফা) ও রুপা চক্রবর্তী; নৃত্যকলায় শিবলী মোহাম্মদ এবং চিত্রকলায় শাহজাহান আহমেদ বিকাশ। মুক্তিযুদ্ধবিষয়ক প্রামাণ্যচিত্র নির্মাণ ও আর্কাইভিংয়ে কাওসার চৌধুরী এবং সমাজসেবায় মো. জিয়াউল হক ও রফিক আহামদ। ভাষা ও সাহিত্যে এবার একুশে পদক পেয়েছেন ৪ জন। তাঁরা হলেন মুহাম্মদ সামাদ, লুৎফর রহমান রিটন, মিনার মনসুর ও রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ (মরণোত্তর)। এ ছাড়া শিক্ষায় অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু একুশে পদক পেয়েছেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
