ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
নকলায় নিবন্ধন না থাকায় ডাক্তারকে জরিমানা
মোঃ খোকন মিয়া,শেরপুর
প্রকাশ: Monday, 5 February, 2024, 11:54 PM

নকলায় নিবন্ধন না থাকায় ডাক্তারকে জরিমানা

নকলায় নিবন্ধন না থাকায় ডাক্তারকে জরিমানা

শেরপুরের নকলায় বিএমডিসির নিবন্ধন ছাড়া শিখা রানী দেবী (৩৭) নামের এক ভূয়া ডাক্তারকে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট মো: শিহাবুল আরিফ। এ সময় সঙ্গে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. মো. ওয়ালী উল্লাহসহ পুলিশ বিভাগের সদস্যরা।
জানাযায়, নকলা পৌরশহরের হলপট্রি এলাকায় লতিফ ম্যানসনের দু'তলায় শিখা রানী দেবী নিজের নামের আগে ডাক্তার লিখে নিজের দেওয়া দি প্যারেন্টস মেডিকেল হলে দীর্ঘদিন যাবৎ চেম্বার খুলে শিশু থেকে বিভিন্ন বয়সের রোগীর চিকিৎসা করতেন।
ডা. ওয়ালী উল্লাহ বলেন, শিখা রানী দেবী বিএমডিসি'র নিবন্ধন ছাড়া নামের আগে ডাক্তার ব্যবহার করে চিকিৎসাসেবার নামে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছেন। একজন চিকিৎসককে চিকিৎসা সেবা দিতে হলে বিএমডিসি’র নিবন্ধিত থাকতে হয়, শিখা রানী দেবী বিএমডিসি’র কোনো নিবন্ধন দেখাতে পারেনি। তাই তাকে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট মো. শিহাবুল আরিফ বলেন, শিখা রানী দেবী বিএমডিসি’র নিবন্ধন ছাড়াই নামের আগে ডাক্তার ব্যবহার করে রোগী দেখছেন এবং রোগিদের ডাক্তার সম্বলিত সীল ব্যবহার করে ব্যবস্থ্যপত্র দিচ্ছেন। এজন্য তাকে মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯ (১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status