ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
৪১ টাকা নিয়ে বিলাসবহুল হোটেলে ১৫ দিন কাটালেন তরুণী, অতঃপর...
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 5 February, 2024, 10:40 AM

৪১ টাকা নিয়ে বিলাসবহুল হোটেলে ১৫ দিন কাটালেন তরুণী, অতঃপরins class=

৪১ টাকা নিয়ে বিলাসবহুল হোটেলে ১৫ দিন কাটালেন তরুণী, অতঃপর

ঝাঁসি রানি স্যামুয়েল নামে এক তরুণী দিল্লির এক অভিজাত হোটেল উঠেন। ১৫ দিন সেখানে কাটান, নেন স্পা সেবা। এই সময়ে তার মোট বিল আসে ৫ লাখ ৮৮ হাজার ১৭৬ টাকা। যার মধ্যে ২ লাখ ১১ হাজার ৭০৮ টাকার স্পা সেবা বিল। এ পর্যন্ত ঠিকই ছিল, বিপত্তি বাধে বিল দিতে গেলে। 



বিল পেমেন্ট নেওয়ার সময় বার বার ব্যাংক কার্ড বাতিল হলে ঘুম ভাঙে হোটেল কর্তৃপক্ষের। তাদের সন্দেহ হলে তারা খোঁজ নিয়ে জানতে পারে ওই একাউন্টে পর্যাপ্ত টাকা নেই। শুধু তাই নয়, এতে আছে মাত্র ৪১ টাকা! ততক্ষণে পালানোর চেষ্টা করেছিলেন ওই তরুণী। পরে তা আর পারেননি। 




দিল্লি পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম জানায়,  সম্প্রতি দিল্লি বিমানবন্দরের কাছে একটি বিলাসবহুল হোটেলে ওঠেন ওই তরুণী। অভিযুক্ত তরুণীর নাম ঝাঁসি রানি স্যামুয়েল। তিনি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। ইশা দাভে নামে ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে হোটেলের উঠেন। সেখানে স্পা পরিষেবা নেন। যার বিল হয় ২ লাখ ১১ হাজার ৭০৮ টাকা। পাশাপাশি ১৫ দিন হোটেলে কাটানোর পর মোট ৫ লাখ ৮৮ হাজার ১৭৬ টাকার বিল হয় তরুণীর।

মোটা অঙ্কের ওই বিল মেটাতে গিয়েই ধরা পড়েন তিনি। তার ব্যাংক একাউন্টে রয়েছে মাত্র ৪১ টাকা।




হোটেল কর্তৃপক্ষের অভিযোগে তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে জেরা করা হচ্ছে। 

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, তরুণী দাবি নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে হোটেল উঠেন। এমনকি তার স্বামীও একই পেশার সঙ্গে যুক্ত বলে জানান। তবে সত্য উদঘাটনে তদন্ত করছে পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status