ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
মাহির ভিডিও ধারণ করা সেই অভিনেত্রীর দুঃখপ্রকাশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 2 February, 2024, 5:03 PM

মাহির ভিডিও ধারণ করা সেই অভিনেত্রীর দুঃখপ্রকাশ

মাহির ভিডিও ধারণ করা সেই অভিনেত্রীর দুঃখপ্রকাশ

ছোটপর্দার অভিনেত্রী সামিরা খান মাহির নো-মেকআপ লুক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। তারপর থেকে তার গায়ের রঙ নিয়ে ট্রল করছেন নেটিজেনরা। যাকে বলা হয় বর্ণবৈষম্য।

জানা গেছে, শুটিং সেটে মাহির সেই ভাইরাল ভিডিও ধারণ করেছিলেন রিমু রোজা খন্দকার। নাটক-চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে কাজ করেন তিনি।

বিষয়টি নিয়ে দুঃখপ্রকাশ করে রিমু বলেন, ‌‘‌অনেক রকমের ট্রল ও নিউজ হয়েছে একটা রিলকে ঘিরে। আমরা কি মজা করে কিছু করতে পারব না? সব কিছুকেই আপনাদের ট্রল করতে হবে? সামিরা খান মাহি বোন আমার, আমি ইচ্ছাকৃতভাবে এই কাজটি করিনি। তুই সামনে ছিলি যখন ভিডিওটি করি, তুই যখন বোনের বাচ্চাকে নিয়ে গাড়ি থেকে নেমেছিলি—ইন্ডিয়ান নায়িকারা যেভাবে গাড়ি থেকে নামে আমার ঠিক ও রকমই মনে হচ্ছিল। ফান (মজা) করে আমি আসলে এটা করেছিলাম। এটা নিয়ে এত ট্রল বা নোংরামি হবে, এমনটা বুঝতে পারিনি। বোন আমি সরি (দুঃখিত), আমি সরি।’

তিনি আরও বলেছেন, ‘এখন থেকে যদি আমি রিল করি তবে নিজের রিল করব বা সহশিল্পীদের সঙ্গে কোনো কনটেন্ট করব। তাদের ইচ্ছাতে। ফান করে আমরা একটা রিল করছি, আর এর জন্য এত বড় একটা মানুষকে আপনারা কষ্ট দিয়ে এগুলো লিখবেন, এগুলো বলবেন এটা কেমন! যা যা আপনারা লিখছেন-বলছেন, আপনাদের কি ভাই-বোন নেই? মাথায় আছে কী বলছেন আপনারা? এটা খুবই বাজে একটা কাজ হয়েছে।’

এর আগে বর্ণবৈষম্য নিয়ে নিজের কষ্টের কথা জানিয়েছিলেন মাহি। ফেসবুকে লিখেছেছিলেন, গায়ের রঙ নয়; কাজ নিয়ে তার মূল্যায়ন করতে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status