ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
সাফিয়া সোবহান ট্রাস্ট ও লায়ন্স ক্লাবের উদ্দ্যেগে বিনামূল্যে চক্ষু সেবার উদ্ভোধনী
আজিজ আহমেদ, নোয়াখালী
প্রকাশ: Friday, 2 February, 2024, 4:56 PM

সাফিয়া সোবহান ট্রাস্ট ও লায়ন্স ক্লাবের উদ্দ্যেগে বিনামূল্যে চক্ষু সেবার উদ্ভোধনী

সাফিয়া সোবহান ট্রাস্ট ও লায়ন্স ক্লাবের উদ্দ্যেগে বিনামূল্যে চক্ষু সেবার উদ্ভোধনী

নোয়াখালীতে সাফিয়া সোবহান ট্রাস্ট কর্তৃক আয়োজিত সাফিয়া সোবহান হসপিটাল ও লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল এর যৌথ উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য সেবা শিবির উদ্ভোধনী অনুষ্ঠিত হয়েছে।

সোনাইমুড়ী উপজেলার ছাতারপাইয়া পশ্চিম বাজারে সাফিয়া সোবহান হাসপাতালে দিনব্যাপী মিজানুর রহমান কামালের পরিচালনায় সাফিয়া সোবহান ট্রাস্ট্রের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ সফিকুল ইসলাম এম জে এফ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা গভর্নর লায়ন এমডি. এম. মহিউদ্দিন চৌধুরী, এম জে এফ। বিশেষ অতিথি ছিলেন, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন কহিনুর কামাল, প্রাক্তন জেলা গভর্নর লায়ন মোঃ মোস্তাক হোসাইন, সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইশরাত জাহান, সোনাইমুড়ী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ আবুল বাশার, সাফিয়া সোবাহান হসপিটালের ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে প্র‍থমে অতিথিবৃন্দদের কে ফুলের শুভেচ্ছা দিয়ে বরন সহ সাফিয়া সোবহান ট্রাস্ট্রের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে স্নারকলিপি উন্মোচন করা হয়।  

অতিথিদের বক্তব্যে বলেন, সাফিয়া সোবহান ট্রাস্ট একটি মহতি উদ্দ্যেগ সবসময় পালন করে যাচ্ছে। শিক্ষা বৃত্তি, সামাজিক, স্বাস্থ্য সেবা, সম্পুর্ণ বিনামূল্যে রোগীদের চক্ষু অপারেশন, নেত্রনালী, ছানি পড়া অপারেশন, ওষুধ, যাতায়াতের সুবিধা সহ শিবির থেকে শুরু করে নানান সেবা দিয়ে যাচ্ছেন। এইছাড়াও যত ধরনের অত্যাধুনিক সুযোগ সুবিধা আছে সকল কিছু সাফিয়া সোবহান হাসপাতাল থেকে দেওয়া হবে। অরাজনৈতিক সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল বাংলাদেশের কল্যানে সবসময় পাশে থাকবেন বলে জানান তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status