কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানা পুলিশের অভিযানে গাঁজাসহ ১ জন আসামী গ্রেফতার।
বৃহস্পতিবার (১ফেব্রুয়ারি) নয়টার সময় পাকুন্দিয়া থানাধীন কোদালিয়া এসআই উচ্চ বিদ্যালয়ের মূল গেটের সামনে ইটের সলিং রাস্তার উপর এসআই মোঃ জামিল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে পরিচালিত অভিযানে আসামী মোঃ বাচ্চু মিয়া(৪২), পিতা-মৃত জাফর আলী ,স্থায়ী: গ্রাম- কোদালিয়া, উপজেলা/থানা- পাকুন্দিয়া, জেলা -কিশোরগঞ্জ ৫১০ গ্রাম গাঁজা, মূল্য অনুমান ১০ হাজার টাকা সহ গ্রেফতার হয়।