ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
অভিনেত্রী পুনম পাণ্ডে মারা গেছেন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 2 February, 2024, 3:54 PM

অভিনেত্রী পুনম পাণ্ডে মারা গেছেন

অভিনেত্রী পুনম পাণ্ডে মারা গেছেন

মাত্র ৩২ বছর বয়সে মারা গেলেন ভারতীয় অভিনেত্রী পুনম পাণ্ডে। পুনমের ম্যানেজার এই দুঃসংবাদ দিয়েছেন। তিনি বলেছেন, ‘গত রাতে মৃত্যু হয়েছে পুনমের।’ ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, জরায়ু ক্যানসারে প্রাণ হারিয়েছেন পুনম।

পুনম পাণ্ডের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুঃসংবাদটি শেয়ার করা হয়েছে। ইনস্টাগ্রামে লেখা হয়েছে, ‘আজ সকালটা আমাদের জন্য কঠিন। আপনাদের গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের প্রিয় পুনমকে সার্ভিকাল ক্যান্সারে হারিয়েছি।’

ইনস্টাগ্রাম পোস্টটি প্রকাশের সঙ্গে সঙ্গে হতবাক নেটিজেনরা। এমনকি অনেকে প্রশ্ন তুলছেন এই পোস্টের বিশ্বাসযোগ্যতা নিয়ে। কিছু সংখ্যক ভক্তের দাবি, হয়তো কেউ হ্যাক করেছে অভিনেত্রীর প্রোফাইল।
 
ভারতের কানপুরে জন্ম পুনম পাণ্ডের। মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু। ২০১৩ সালে ‘নাশা’ দিয়ে বলিউডে পা রেখেছিলেন পুনম। ভোজপুরি, কন্নড় ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন। তবে খোলামেলা অভিনয়ের কারণে কিছুদিনের মধ্যেই তাঁর গায়ে সেঁটে যায় ‘অ্যাডাল্ট স্টার’ তকমা। পোশাক থেকে অঙ্গভঙ্গি, বিভিন্ন কারণে বারবার তিনি উঠে এসেছেন শিরোনামে। পুনমকে শেষ দেখা গিয়েছিল অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের রিয়েলিটি শো ‘লক আপে’।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status