ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
৮৮ হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিকে যে নির্দেশ দিল ইসরাইল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 31 January, 2024, 1:11 PM

৮৮ হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিকে যে নির্দেশ দিল ইসরাইল

৮৮ হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিকে যে নির্দেশ দিল ইসরাইল

গাজা নগরীর পশ্চিমের আশপাশের এলাকা ফাঁকা করতে নতুন আদেশ জারি করেছে ইসরাইল। এ আদেশের আওতাভুক্ত এলাকার আশ্রয়কেন্দ্রগুলোয় ৮৮ হাজার ফিলিস্তিনি বসবাস করে আসছিলেন। এ তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবিক সংস্থা (ওসিএইচএ)।

আদেশের আওতাভুক্ত এলাকায় আল শাতি শরণার্থী শিবির আছে। গত ৭ অক্টোবরের আগে আদেশভুক্ত এলাকাটি প্রায় তিন লাখ ফিলিস্তিনির আবাসস্থল ছিল। ওসিএইচএ গত সোমবার তার নিয়মিত হালনাগাদে এ তথ্য জানায়।

ওসিএইচএ বলেছে, ইসরাইলের নতুন আদেশের আওতাভুক্ত এলাকার আয়তন ১২ দশমিক ৪৩ বর্গকিলোমিটার, যা গাজা উপত্যকার মোট এলাকার ৩ দশমিক ৪ শতাংশ।

ওসিএইচএ বলেছে, ইসরাইল ১ ডিসেম্বর থেকে এলাকা ফাঁকা করার বিষয়ে সময়সীমা ঠিক করে আদেশ জারি শুরু করে। এর পর থেকে এখন পর্যন্ত গাজা উপত্যকার প্রায় ৪১ শতাংশ এলাকা ইসরাইলের এ ধরনের আদেশের আওতায় এসেছে।

গাজা নগরী গাজা উপত্যকার উত্তরাঞ্চলে পড়েছে। গাজা নগরীর পশ্চিমের বাসিন্দাদের দক্ষিণে পালিয়ে যেতে বলেছে ইসরাইল।

তবে সাম্প্রতিক দিনগুলোয় অনেক ফিলিস্তিনি গাজার দক্ষিণাঞ্চলের প্রধান শহর খান ইউনিস ছেড়ে গেছেন। অন্যদিকে গাজার দক্ষিণাঞ্চলের আরেক শহর রাফাহ ইতোমধ্যে বিপজ্জনকভাবে জনাকীর্ণ হয়ে পড়েছে।

গত ৭ অক্টোবর ইসরাইলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এ হামলায় ১ হাজার ১৪০ জনের মতো নিহত হন। প্রায় ২৪০ জনকে তারা আটক করে গাজায় নিয়ে যায়। জবাবে ৭ অক্টোবরই গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরাইলি বাহিনী।

গাজার হামাস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে উপত্যকাটিতে ইসরাইলের হামলায় এখন পর্যন্ত ২৬ হাজার ৭০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই শিশু ও নারী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status