ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
ফাইটারে হৃত্বিক নিয়েছেন ৮৫ কোটি, দীপিকা কত?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 31 January, 2024, 1:10 PM

ফাইটারে হৃত্বিক নিয়েছেন ৮৫ কোটি, দীপিকা কত?

ফাইটারে হৃত্বিক নিয়েছেন ৮৫ কোটি, দীপিকা কত?

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ফাইটার’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন হৃত্বিক রোশান ও দীপিকা পাড়ুকান। গত ২৫ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে এটি। শুধু ভারতের ৪ হাজার ২০০ পর্দায় প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।

ছবিটি নির্মাণে ব্যয় হয়েছে ২০০ কোটিরও বেশি। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এই সিনেমায় অভিনয়ের জন্য প্রায় ৮৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন হৃত্বিক।

ছবিতে তার সহ-অভিনেত্রী দীপিকা পাডুকোন নিয়েছেন ২০ কোটি। অভিনেতা অনিল কাপুর পেয়েছেন ১৫ কোটি টাকা। ছবি নির্মাণে মোট ব্যয়ের অধিকাংশ অংশই খরচ হয়েছে তারকাদের পারিশ্রমিকে।

মুক্তির ৫ দিনেই ভারতে ১২০ কোটির বেশি আয় করেছে হৃত্বিক-দীপিকার বিগ বাজেটের এই সিনেমা। বিশ্বজুড়ে আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২৫০ কোটির কাছাকাছি।

কিছু দিন আগেই সিয়াসাতের একটি রিপোর্টে বলা হয়, প্রতিটি ছবি করার জন্য হৃত্বিক বর্তমানে ৭৫ থেকে ১০০ কোটি টাকা নিয়ে থাকেন। এত পারিশ্রমিকের কারণে অভিনেতার ছবির সংখ্যাও বর্তমানে কমে এসেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status