|
চট্টগ্রামে টানেলের আনোয়ারা প্রান্তে ট্রাকচাপায় যুবক নিহত
ইসমাইল ইমন,চট্টগ্রাম
|
![]() চট্টগ্রামে টানেলের আনোয়ারা প্রান্তে ট্রাকচাপায় যুবক নিহত বিষয়টি নিশ্চিত করেছেন টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) তানভীর রিফা। নিহত আনোয়ার পারভেজ আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের মাহাতা গ্রামের মোহাম্মদ ছৈয়দের ছেলে। পারিবারিক সূত্র জানিয়েছে, কোরিয়ান ইপিজেডে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন তিনি, সকালে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। প্রত্যক্ষদর্শী তৌহিদুল ইসলাম বলেন , সকালে তিন জন যুবক সাইকেল চালিয়ে চায়না রাস্তার দিকে যাচ্ছিল। আনোয়ারা প্রান্ত থেকে আসা বেপরোয়া একটি ট্রাক হঠাৎ করে তিন জন সাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে এক জন নিহত ও অন্য দুই জন আহত হন। আহতদের দ্রুত আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ বলেন, ‘দুর্ঘটনার খবরে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। নিহত যুবকের লাশ থানায় আনা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
