|
বাংলার চোখের শীতবস্ত্র বিতরণ
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাংলার চোখের শীতবস্ত্র বিতরণ আজ মঙ্গবার দুপুরে সুমি কমিউনিটি সেন্টারে ৫ শতাধিক গরীব অসহায় শীতার্তদের মাঝে কম্বল করা হয়েছে। এ সময় শীতবস্ত্র পেয়ে পরিছন্নতা কর্মী সরস্বতী রানী বলেন, বাংলার চোখ সব সময় আমাদের সহযোগিতা করে। এজন্য বাংলার চোখকে ধন্যবাদ। আফরোজা বলেন, তোমরা গুইলা হামাক কম্বল দিচ্ছেন। আল্লাহ তোমা গুইলার ভালো করবে বাবা। জ্যাকেট পেয়ে কবর খোদক মোঃ মফিজুল বলেন, গত কয়েক দিন থেকেই প্রচণ্ড শীতে আমরা কষ্ট পাচ্ছি। আপনারা যেভাবে এই সব দিচ্ছেন আমাদের আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। পরবর্তীতে সমাজ কল্যাণ বিদ্যাবিথী স্কুল এন্ড কলেজ, জেলা শিল্পকলা একাডেমি, টাউন হল চত্বর, এবং শেষ বিকেলে রংপুর শেখ রাসেল স্টেডিয়ামে বিভিন্ন শ্রেণীর মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণে করে বাংলার চোখ। এই আয়োজনে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক, মাহমুদুন্নবী বাবুল। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ সহ সমাজের গুণীজনরা উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
