ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
বেনাপোলে ৭৬ হাজার ৪০০ ডলারসহ নারী আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 31 January, 2024, 12:16 AM

বেনাপোলে ৭৬ হাজার ৪০০ ডলারসহ নারী আটক

বেনাপোলে ৭৬ হাজার ৪০০ ডলারসহ নারী আটক

যশোরের বেনাপোলে ভারত থেকে আসা পাসপোর্টধারী এক যাত্রীকে ৭৬ হাজার ৪০০ আমেরিকান ডলারসহ আটক করেছে শুল্ক গোয়েন্দার সদস্যরা। 

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বেনাপোল কাস্টমস হাউস থেকে নাসরিন আক্তার নামে এই নারী‌কে আটক করা হয়। 

আটক নাসরিন কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া গ্রামের বাসিন্দা।

শুল্ক গোয়েন্দা সদস্যরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ভারত থেকে এক বাংলাদেশি নারী পাসপোর্ট যাত্রী বিপুল পরিমাণ আমেরিকান ডলার নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এরই ভিত্তিতে শুল্ক গোয়েন্দার একটি টিম ইমিগ্রেশন কাস্টমসের ভেতর অবস্থান করেন। পরে যাত্রী নাসরিন আক্তার ইমিগ্রেশনে আসলে তাকে আটক করা হয়। 

এ সময় তার ব্যাগ থেকে ৭৬ হাজার ৪০০ আমেরিকান ডলার উদ্ধার হয়। যার আনুমানিক বাজার মূল্য ৮৫ লাখ টাকা। তার পাসপোর্ট নং-অ ১১৩২২২২০। 

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status