ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
গভীর সমুদ্রে একই ট্রলারে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৭
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 31 January, 2024, 12:15 AM

গভীর সমুদ্রে একই ট্রলারে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৭

গভীর সমুদ্রে একই ট্রলারে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৭

বঙ্গোপসাগরে মাছ ধরার সময় একই ট্রলারের জেলেদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১৭ জন আহত হয়েছেন। এর মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।

সোমবার (২৯ জানুয়ারি) সকালে আহতদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার সন্ধ্যা ৭টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে বলে চিকিৎসাধীন জেলেরা নিশ্চিত করেছেন।

আহতদের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরার মেয়ে ফারজানা সবুর রুমকি।

জানা যায়, বুধবার সকালে আলম মোল্লার মালিকানাধীন এফবি শাহ মোহসেন আউলিয়া-৩ ট্রলারে ১৭ জন জেলে পাথরঘাটার লঞ্চঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যান। সাগরে ফেলা জাল উঠানোর সময় ছিঁড়ে গেলে ওই ট্রলারের মাঝি জয়নাল মিয়া জাল টানতে বলেন। এ সময় ট্রলারে থাকা কয়েকজন জেলে জাল টানতে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে দুই পক্ষে বিভক্ত হয়ে পড়েন জেলেরা। এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে এবং উভয় পক্ষের লোকজন আহত হন।

হাসপাতালে চিকিৎসাধীন জেলে হানিফা, আফান, মো. রাশেদ, হেলাল ও বেলাল বলেন, কয়েকদিন ধরে সাগরে ওই ট্রলারে কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় ট্রলারের মাঝি জয়নাল অপর ট্রলারে ডাকাতি করতে বললে তাতে রাজি না হওয়ায় মারধর করেন। তাদের মধ্যে হেলালের মাথায় ১৪টি সেলাই দেওয়া হয়েছে।

ট্রলার মালিক আলম মোল্লা বলেন, ডাকাতির করানোর কথা সম্পূর্ণ মিথ্যা, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। জাল টানা নিয়ে সংঘর্ষ হয়। আমার ট্রলারের জেলেদের মধ্যে মারামারি হয়েছে। বিবাদের সমাধান দিয়ে কাগজে লিখিত রেখেছি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, কয়েকজন আহত জেলে ভর্তি হয়েছে, চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের পরীক্ষা-নিরীক্ষা ছাড়া আঘাতের বিষয়ে বলা যাচ্ছে না। তবে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তর করতে হতে পারে।

ফারজানা সবুর রুমকি বলেন, শুনেছি সাগরে ডাকাতিতে রাজি না হওয়ায় জেলেদের দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। আমি তাৎক্ষণিকভাবে আহতদের খোঁজ-খবর নিয়েছি। তাদের চিকিৎসার দায়িত্ব নিয়েছি। তবে অপরাধ সংঘটিত হলে ছাড় দেওয়া হবে না।

সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সাইফুজ্জামান বলেন, এ রকমের ঘটনা শুনেছি। তদন্ত চলছে, তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status