|
মানিকগঞ্জে বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশের বাধা
মোহসীন মোহাম্মদ মাতৃক,মানিকগঞ্জ
|
![]() মানিকগঞ্জে বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশের বাধা মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ১১ টার দিকে হরিরামপুরে কালো পতাকা মিছিল করেছে উপজেলা বিএনপির নেতাকর্মীরা। অপরদিকে একই দাবীতে দুপুরে মানিকগঞ্জ শহরের বেউথা এলাকা থেকে একটি মিছিল বের করতে চাইলে বিএনপি নেতাকর্মীদের উপর পুলিশ বাধা দেয়। তাদেরকে শহরে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন বিএনপি নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ যাদু , জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সত্যেন কান্ত পন্ডিত ভজন, দপ্তর সম্পাদক এ্যাড: আরিফ হোসেন লিটন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহবুবুল আলম (উজ্জল), জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম সজিব, সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেন, কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ন কর্মসুচীতে পুলিশ বাধা দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। আগামীতে সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সকল বাধার উপেক্ষা করে কর্মসূচী পালন করবে।অবৈধ সরকার বিএনপিকে ভয় পায় বলে তাদের পুলিশ বাহিনী দিয়ে বন্ধ করে দেন বলেন তিনি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
