ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
নিজের দ্বিতীয় বিয়ে ও শাকিব খানকে নিয়ে যা বললেন সাবা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 29 January, 2024, 1:49 AM

নিজের দ্বিতীয় বিয়ে ও শাকিব খানকে নিয়ে যা বললেন সাবা

নিজের দ্বিতীয় বিয়ে ও শাকিব খানকে নিয়ে যা বললেন সাবা

সোশ্যাল মিডিয়ায় হঠাৎই বিশেষ এক সাক্ষাৎকারের ভিডিও শেয়ার করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। ওই ভিডিওতে নিজের দ্বিতীয় বিয়ে এবং শাকিব খানকে নিয়ে কথা বলতে দেখা গেছে অভিনেত্রীকে।

প্রায়ই নিজের আবেদনময়ী ছবি কিংবা ভিডিও শেয়ার করে নেটিজেনদের নজর কাড়েন সাবা। তবে শনিবার (২৭ জানুয়ারি) ফেসবুকে শেয়ার করা একটি ভিডিওতে বিয়ে নিয়ে কথা বলতে দেখা গেল তাকে।

 
বিশেষ সাক্ষাৎকারের ওই ভিডিওতে সাবাকে বিয়ের কথা জিজ্ঞাসা করা হলে সাবা বলেন, আমি দীর্ঘ সময় বিবাহিত জীবনে ছিলাম। আমার ডিভোর্স হওয়ার পর থেকে এখন একাই আছি। আমার নয় বছরের একটি সন্তান আছে। পরিবারের সাপোর্টের কারণেই সিঙ্গেল মা হয়েও সাহস হারাইনি।
 

 

বছরের শুরুতেই একাধিক সেলিব্রেটির বিয়ে হওয়ায় এ বছরই সাবার দ্বিতীয় বিয়ের সম্ভাবনা আছে কিনা তা জানতে চাওয়া হলে সাবা বলেন, আমার পছন্দের মানুষ আছে। তবে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে আমার এখনও সাহস হয়নি।
 

বিশেষ সাক্ষাৎকারে নিজের দ্বিতীয় বিয়ে ও শাকিব খান প্রসঙ্গে কথা বলছেন সাবা। ছবি: সংগৃহীত 
 

এরপরই সাবার কাছে শাকিব খান সম্পর্কে জানতে চাওযা হয়। বর্তমানে কোনো দেশি নায়িকার সঙ্গেই অভিনয় করতে দেখা যাচ্ছে না এ সুপারস্টারকে। এর কারণ কী হতে পারে বলে মনে করছেন সাবা?
  
এমন প্রশ্ন সাবার দিকে ছুঁড়ে দেয়া হলে সাবা বলেন, নিঃসন্দেহে বাংলাদেশের এক নাম্বার অভিনেতা তিনি। অতীতে শাবনূর আপুর সঙ্গে অভিনয় করে যেমন ক্যারিয়ারে উন্নতি করতে পেরেছেন এ কারণে শাকিবের সঙ্গে যেই অভিনয় করেন তারই ক্যারিয়ার উজ্জ্বল হয়। আবার প্রেমের গুজবও ছড়ায়। আমার কাছে মনে হয়, দেশের অভিনেত্রীদের সঙ্গে কাজ করে প্রেমের মিথ্যে ট্রলে জড়াতে চান না শাকিব। তাই বিদেশি অভিনেত্রীর সঙ্গেই এখন অভিনয় করছেন তিনি।
  
সাবার কাছে জানতে চাওয়া হয়, শাকিব খান কবে কোন সিনেমায় দেশের অভিনেত্রীদের সঙ্গে অভিনয় করবেন? এমন প্রশ্নে সাবা অবাক হয়ে বলেন, আমার কাছ থেকে কেন শাকিব সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে, বুঝলাম না। তবে আমি মনে করি, বর্তমানে বিদেশি অভিনেত্রীদের সঙ্গে যেসব সিনেমায় অভিনয় করছেন তা শেষ হলে আবার দেশের অভিনেত্রীদের সাথে অভিনয় করতে দেখা যাবে নায়ককে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status