|
এক মামলায় অব্যাহতি পেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী খাদিজা
নতুন সময় প্রতিবেদক
|
![]() এক মামলায় অব্যাহতি পেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী খাদিজা খাদিজা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। অনলাইনে সরকারবিরোধী বক্তব্য প্রচারসহ দেশের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে ২০২০ সালের অক্টোবরে খাদিজা ও অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক দুটি মামলা হয়। একটি মামলা হয় রাজধানীর কলাবাগান থানায়, অন্যটি নিউমার্কেট থানায়। দুটি মামলার বাদী পুলিশ। আদালত সূত্র জানায়, খাদিজার বিরুদ্ধে দুটি মামলার অভিযোগ একই হওয়ায় কলাবাগান থানায় করা মামলা থেকে তাকে অব্যাহতির নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া নিউমার্কেট থানায় করা মামলাটির আদেশের তারিখ আগামী ২৯ ফেব্রুয়ারি নির্ধারণ করেছেন আদালত। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
