|
শ্বাসরুদ্ধকর জয়ে ফাইনালে বাংলাদেশ
নতুন সময় প্রতিবেদক
|
![]() শ্বাসরুদ্ধকর জয়ে ফাইনালে বাংলাদেশ রোববার (২৮ জানুয়ারি) কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের মেয়েরা করে ১১৪ রান। জবাবে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে করেছে ১১৩ রান। ফলে ১ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। শেষ ওভারে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের জয়ের জন্য প্রয়োজন ছিল ৯ রান। জান্নাতুল মাওয়ার করা ওভারের প্রথম বলটি ‘নো’ হয় এবং সবমিলিয়ে ৩ রান আসে। ফ্রি হিট বল থেকে ২ রান নেয় লঙ্কানরা। বৈধ এক বলে ৫ রান খরচ করে ম্যাচ থেকে দূরে সরে যায় বাংলাদেশ। তবে পরের ৫ বলে মাত্র ২ রান দিয়ে ২ উইকেট তুলে নেন মাওয়া। ফলে জয় পায় বাংলাদেশ। ১১৫ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরু পেয়েছিল শ্রীলঙ্কা। দুই ওপেনারের দৃঢ়তায় উদ্বোধনী জুটিতে ৫৬ রান তুলে তারা। তবে দুই ওপেনারের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। নেথমি পোর্না করেছেন ২৭ রান। আরেক ওপেনার দেওমি বিহাঙ্গা সাজঘরে ফিরেছেন ৩০ রান করে। তিনে নেমে বিসমি গুনারত্নে করেছেন ২৯ বলে ২৬ রান। তবে এরপর আর কেউই সুবিধা করতে পারেননি। ফলে তীরে গিয়েও তরী ডুবেছে লঙ্কানদের। অন্যদিকে সিরিজে হ্যাটট্রিক জয় পেয়েছে বাংলাদেশ। এর আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। ২৮ রানে টপ অর্ডারের ৪ ব্যাটারকে হারিয়ে বিপাকে পড়ে টাইগ্রেসরা। তবে এরপর দলের হাল ধরেন রাবেয়া ও আফিয়া আদমা ইরা। রাবেয়ার অপরাজিত ৫০ ও ৩১ রানে ভর করে লড়াই করার পুঁজি পায় বাংলাদেশ।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
