ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
রমজানে দ্রব্যমূল্য নিয়ে কোন রকম খেলা করলে জরিমানা নয় কারাগার
ইয়াছিন মাহমুদ,ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: Sunday, 28 January, 2024, 12:25 AM

রমজানে দ্রব্যমূল্য নিয়ে কোন রকম খেলা করলে জরিমানা নয় কারাগার

রমজানে দ্রব্যমূল্য নিয়ে কোন রকম খেলা করলে জরিমানা নয় কারাগার

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, রমজান মাসে কোনো রকমের মজুতদারি সহ্য করা হবেনা।

 দ্রব্যমূল্য নিয়ে কোন রকম খেলাধুলা করলে কেউ রেহাই পাবে না। যদি কেউ দ্রব্যমূল্য নিয়ে খেলাধুলা করে তাহলে কোনো রকম জরিমানা নয়, সরাসরি কারাগারে প্রেরণ করা হবে। রমজান মাসকে আমরা সবকিছু থেকে মুক্ত রাখতে চাই। তিনি আজ-২৭ জানুয়ারি, শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।

 ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য মোকতাদির চৌধুরী মন্ত্রী হওয়ায় তাকে সংবর্ধনা দেয় জেলা আওয়ামী লীগ।
বিএনপিকে হুঁশিয়ার করে গৃহায়ণমন্ত্রী বলেন, আপনারা (বিএনপি) বহু চেষ্টা করেছিলেন নির্বাচন বানচাল করার জন্য। কিন্তু আপনারা ব্যর্থ হয়েছেন। আপনারা শান্তিপূর্ণভাবে যতক্ষণ আন্দোলনের কথা বলবেন, শান্তিপূর্ণভাবে যতক্ষণ পর্যন্ত মিছিল-সমাবেশ করবেন- আমরা কোনো অসুবিধা করব না।

কিন্তু আন্দোলনের নামে আগুন সন্ত্রাস করলে, লাঠি-সোটা নিয়ে বের হলে সেটা আপনাদের জন্য মঙ্গল ডেকে আনবে না। জনগণের শান্তি বিঘ্নিত হয় এমন কোনো কাজ আমরা কখনও হতে দেব না।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি 
মো:হেলাল উদ্দিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য সৈয়দ এ. কে. একরামুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য মো: মঈন উদ্দিন

 ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল এবং জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status